- প্রকাশিত: ২৮ মার্চ ২০২৬ ১২:৩৮ পিএম
ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে গোপালগঞ্জ মশক নিধন কায্যক্রমের উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে গোপালগঞ্জ মশক নিধন কায্যক্রমের উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসন ও পৌরসভা এ কায্যক্রমের আয়োজন করে।
আজ শনিবার (২৮ মার্চ) সকাল ১১টায় জেলা শহরের বড় বাজারে এ কায্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: আরিফ-উজ-জামান। পরে তিনি বাজার এলাকা ও বিভিন্ন স্থান ঘুরে দেখেন। এরপর জেলা শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া মরা শহর মধুমতি নদীর কচুরীপানা ও ময়লা আবর্জনা পরিস্কারের উদ্বোধন করেন। এছাড়া মশা নিধনের জন্য স্প্রে কারারও নির্দেশনা দেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম তারেক সুলতানসহ পৌরসভার কর্মকর্তা উপস্থিত ছিলেন।
গোপালগঞ্জ পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা জেলা শহর জুড়ে পরিচ্ছন্নতার কাজ শুরু করে। এসময় তারা মরা শহর মধুমতি নদীর কচুরীপানা ও ময়লা আবর্জনা পরিস্কারের কাজ শুরু করেন। এতে এক দিকে যেমন মরা মধুমতি নদী পরিস্কার হবে, অন্যদিকে মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস হবে। এতে মশা বাহিত রোগসহ দূর্গন্ধ থেকে রক্ষা পারে শহরবাসী।
এসময় জেলা প্রশাসক মো: আরিফ-উজ-জামান বলেন, এসময়ে এডিস মশার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় ডেঙ্গুতে আক্রান্ত হই। বিগত সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অনেকেই মারা গেছেন। এজন্য প্রধানমন্ত্রীর নির্দেশনা যাতে মানুষ ক্ষতিগ্রস্থ না হয়, সেজন্য সব জায়গায় পরিচ্ছন্নতা অভিয্ন করতে হবে। মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস করলে আমাদের ক্ষতির পরিমান কমে আসবে। তাই জেলা জুড়ে মশক নিধন কায্যক্রম শুরু করা হলো। এছাড়া সাধারন মানুষকে সচেতন করতে প্রচারণা ও লিফলেট বিতরণ কায্যক্রম চালানো হচ্ছে। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!