- প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৬:২৫ পিএম
'দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা অন্য পাল্লায় ভারত অবস্থান করছেন জামায়াত'- চরমোনাই পীর রেজাউল করিম
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন- যে যারা দাঁড়িপাল্লা নিয়ে আসছে তারা স্বার্থান্বেষী মহল। দাঁড়িপাল্লাকে ইনসাফের প্রতীক বলা হলেও এর এক পাল্লায় গোপনে আমেরিকা এবং অন্য পাল্লায় ভারত অবস্থান করছে বলে তিনি মন্তব্য করেন।
শনিবার (৭ই ফেব্রুয়ারী) দুপুর ৪ টায় হাইস্কুল মাঠে পটুয়াখালী-৩ ( গলাচিপা ) আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি মাওলানা মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি জোর দিয়ে বলেন যে বাংলাদেশের মানুষ অন্য কোনো দেশের নয় বরং ইসলামের ইনসাফ দেখতে চায়। চরমোনাই পীর অভিযোগ করেন- যে বিগত ৫৪ বছরে প্রচলিত আইনের শাসনের কারণেই দেশ পাঁচবার দুর্নী'তিতে চ্যাম্পিয়ন হয়েছে এবং হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে বেগমপাড়া তৈরি হয়েছে। তিনি বলেন- যে বিএনপি বা জামায়াত কেউই ইসলামভিত্তিক রাষ্ট্র পরিচালনার কথা বলেনি বরং তারা প্রচলিত ধারায় দেশ চালানোর কথা বলেছে। তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিজয়ী হলে তারা পূর্ণাঙ্গ ইসলামভিত্তিক রাষ্ট্র পরিচালনা করবে বলে প্রতিশ্রুতি দেন। তিনি আরও বলেন- যে এই প্রচলিত আইনের কারণেই দেশ এখন বিদেশের প্রেসক্রিপশন অনুযায়ী চলছে।
রাজনৈতিক প্রতিহিংসার সমালোচনা করে তিনি বলেন- যে আওয়ামী লীগ ক্ষমতায় এলে বিএনপি পালায় আর বিএনপি এলে আওয়ামী লীগ ঘর ছাড়ে। কিন্তু ইসলামী আন্দোলন ক্ষমতায় এলে কোনো নিরপরাধ মানুষকে দেশ ছেড়ে পালাতে হবে না বলে তিনি আশ্বস্ত করেন। হাতপাখা প্রতীকে একটি ভোট মানে ইসলামের পক্ষে শক্তি বৃদ্ধি করা উল্লেখ করে তিনি নতুন ভোটারসহ সর্বস্তরের মানুষকে হাতপাখায় ভোট দেওয়ার আহ্বান জানান। হাইস্কুল মাঠে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন আসনটির সংসদ সদস্য প্রার্থী মুফতি মাওলানা মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক ।
এই বিভাগের আরো খবর
-
বিশ্ব স্বীকৃতি পাওয়া ‘জলবায়ু কার্যক্রম ও শান্তির জন্য তরুণ’ উদ্যোগের মাধ্যমে ঝালকাঠির শিক্ষার্থীদের জলবায়ু নেতৃত্ব বিকাশের কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষার্থীদের...
-
যবিপ্রবি প্রতিনিধি"জুলাই গণগঅভ্যুত্থান দিবস" পালন উপলক্ষে দেয়াল পত্রিকা প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বীর প্রতীক...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!