- প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৬ ০৪:৫১ পিএম
দাম নিয়ন্ত্রণে বাজার মনিটরিং-এ গোপালগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : রজমান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বেড়ে যাওয়ায় পণ্যের সঠিক দাম নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করেছেন গোপালগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য ডা: কে এম বাবর। ৫৪ বছরের ইতিহাসে গোপালগঞ্জে এবারই প্রথম কোন সংসদ সদস্য বাজার মনিটরিং করলেন।
আজ রোববার (২২ ফেব্রুয়ারী) সকাল ১১টায় জেলা শহরের বড়বাজারের ফলপট্রি, কাঁচা বাজার, চাউলের আড়ত ও মাছের বাজার পরিদর্শন করেন তিনি। এসময় সিন্ডিকেট করে পণ্যের দাম বেশি নেয়া হচ্ছে কি না তা জানতে বিভিন্ন দোকান মালিক ও ক্রেতাদের সাথে কথা বলেন এবং রমজানে পণ্যের দাম বেশি নিলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
বাজার মনিটরিংকালে নির্বাহী ম্যজিস্টেট মোঃ ইশতিয়াক, নিরাপদ খাদ্য অফিসার মুন্নী খাতুন, কৃষি বিপনন কর্মকর্তা মো. আরিফ হোসেন, ভোক্তা অধিকার অফিসার সৈয়দা তামান্না তাছলিম, সদর থানার ওসি মো. আনিচুর রহমান সহ আইনশৃংখলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় গোপালগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য ডা: কে এম বাবর বলেন, আমরা খুব সতর্ক। এই সরকারের আমলে গোপালগঞ্জে কোন সিন্ডিকেটের মাধ্যমে কোন অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফা করতে পারেনা। আমাদের সরকার যথেষ্ট সচেতন। আমরা যারা লোকাল প্রশাসন আছি তারাও সচেতন আছি।
তিনি আরো বলেন, এই রমজান মাসে গোপালগঞ্জে কোন অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে কোন সুবিধা করতে পারবে না। আমরা দ্রব্যমূল্য সাধারন মানুষের নাগালের মধ্যে রাখতে চেষ্টা করবো। সারা দেশে তারেক রহমানের একটি নির্দেশ, দ্রব্যমূল্য যেন সাধারন মানুষের ক্রয় ক্ষমতা মধ্যে থাকে। অতিরিক্ত কোন মুনাফা নেয়া যাবে না। সিন্ডিকেট করে কোন ব্যবসা করা যাবে না। তিনি সংশ্লিষ্ট সকলকে নিয়মিত বাজার মনিটরিং করার নির্দেশনা প্রদান করেন। #
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী,প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়নে বৃষ্টিতে মাছের ঘের তলিয়ে যাওয়ায় পানি নামাতে স্কুলের মাঠ কেটে ‘ক্যানেল’...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধমূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে| গোপালগঞ্জ ওয়াই ডাব্লিউ সি এ রাইজআপ প্রকল্প-৫ এর আয়োজনে এ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!