- প্রকাশিত: ২৩ মে ২০২৬ ০৩:১৫ পিএম
ডাঃ নাসির’র উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে গলাচিপা চিকিৎসক, নার্স কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন ও বিক্ষোভ
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
শরীয়তপুর সদর হাসপাতালে ডাঃ নাসির ইসলামের উপর বর্বরোচিত হামলাকারীদের বিচার ও অনতিবিলম্বে স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়নের দাবীতে গলাচিপা হাসপাতালের সর্বস্তরের চিকিৎসক, শিক্ষার্থী, নার্স কর্মকর্তা ও কর্মচারীদের মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) দুপুর ১২ টায় হাসপাতালের সামনে ডাঃ মেজবাহ উদ্দিন এর সঞ্চালনায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে। ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের সকল ডাক্তার উপস্থিত ছিলেন।
চিকিৎসক বক্তারা শরীয়তপুর সদর হাসপাতালে ডাঃ নাসির ইসলামের উপর সন্ত্রাসীদের কর্তৃক বর্বরোচিত হামলার ঘটনার তীব্র প্রতিবাদ করে নিন্দা এবং হামলার সাথে জড়িতদের বিচার দাবী করেন।
বক্তারা বলেন, “আমরা চিকিৎসকরা যথাযথভাবে স্বাস্থ্যসেবা দিয়ে আসছি। হাসপাতালের চিকিৎসা সরঞ্জামাদি প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। যার কারনে ডাক্তারদের চিকিৎসা সেবা প্রদানে মারাত্মভাবে বিঘ্ন সৃষ্টি হয়। হাসপাতালে আইসিসিইউ, সিসিইউসহ মুমুর্ষু রোগীর চিকিৎসার জন্য প্রয়োজনীয় ইন্ট্রুমেন্টস নাই। চিকিৎসকদের নিরাপত্তা ও সুষ্ঠু, নিরাপদ পরিবেশ সৃষ্টির জন্য অনতিবিলম্বে স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়নে সংশ্লিস্ট উর্ধ্বতন কর্তৃপক্ষগণের কাছে জোরদাবী জানান বক্তারা।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুঃস্থ ও অসহায় ৬০টি পরিবারের মাঝে বিনামূল্যে ঢেউটিন ও...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা সদর ভিআইপি রোড এলাকার ইঞ্জিনিয়ার কাওসার নাইম (শুভ)-এর ছাদবাগান থেকে একটি কালনাগিনী সাপ উদ্ধার...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় অভিযান চালিয়ে প্রায় চার হাজার পিস ইয়াবাসহ সজিব মিয়া (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!