শিরোনামঃ

চরফ্যাশন উপজেলা ইসলামী আন্দোলন নতুন কমিটি গঠন


কামরুল সিকদার ভোলা জেলা প্রতিনিধি॥ 

বাংলাদেশে ইসলামী আন্দোলন ভোলা দক্ষিণ শাখা জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(৬আগষ্ট) বৃষ্টি উপেক্ষা করে ব্যাপক জাকজমকপূর্ণভাবে চরফ্যাশন টাউল হলে কয়েক হাজার সমর্থক নিয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে উপজেলা পৌর,ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নির্বাচনে প্রার্থী দেয়ার ঘোষনা দেয়া হয়।

ভোট কার্যক্রম পরিচালনার জন্য পুরাতন কমিটি বিলুপ্ত করে ভোলা দক্ষিণ(চরফ্যাশন উপজেলার)  শাখার শক্তিশালী কমিটির নামের তালিকা প্রকাশ করা হয়। এতে ইসলামী আন্দোলন কেন্দ্রীয় সদস্য ও ইসলামী আন্দোলন মনোনীত ভোলা ৪(চরফ্যাশন-মনপুরা)আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী প্রফেসর এ.এম.এম কামাল উদ্দিনকে সভাপতি এবং মাও মো আব্বাস উদ্দীনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করেছেন।এছাড়াও. গোলাম মোরশেদকে সহ-সভাপতি হাজী আলাউদ্দিনকে প্রধান উপদেষ্টা করে কমিটির নামের তালিকা ঘোষনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ সদস্য সচিব মাওলানা গাজী আতাউর রহমান। এরপর নতুন কমিটিকে সফত ব্যাক্য পাঠ করান। শেষে ইসলামী আন্দোলন মনোনীত পৌরসভা মেয়র প্রার্থী হিসেবে আলাউদ্দিন তালুকদারের নাম ঘোষণা করেন।

ওই সময় মাওলানা মোঃ আব্বাস উদ্দিনের সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্ততা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম। ভোলা জেলা দক্ষিণ শাখার সভাপতি মুফতি মোঃ নুর উদ্দিননের সভাপতিত্ব অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সদস্য প্রফেসর এ.এম.এম কামাল উদ্দিন, মাওলানা ওবায়েদুর রহমান,কেন্দ্রীয় সুরা সদস্য হাজী আলাউদ্দিন তালুকদারসহ চরফ্যাশন,লালমোহন ও মনপুরা উপজেলা সভাপতি/সম্পাদক বক্তব্য রাখেন। বক্তব্য শেষে অনুষ্ঠানিকভাবে কয়েক হাজার তাদের সমর্থকদের উপস্থিতিতে উপরোক্ত কমিটির নামের তালিকা প্রকাশ করায় সমর্থকেরা করো তালির মাধ্যমে তা সদরে গ্রহণ করেন দোয়া মোনাজাতের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি করেন।


এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?