- প্রকাশিত: ১৮ মার্চ ২০২৬ ০৯:০০ এএম
চর বিশ্বাস উপ-স্বাস্থ্য কেন্দ্রে ৩ দিনের জন্য চিকিৎসক নিয়োগের অফিস আদেশ
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার চর বিশ্বাস ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা সেবা নিশ্চিত করতে সাময়িকভাবে একজন চিকিৎসককে দায়িত্ব প্রদান করা হয়েছে।
পটুয়াখালী সিভিল সার্জন ডা. মোহাম্মদ খালেদুর রহমান মিয়া স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়, গলাচিপা উপজেলার চালিত বুনিয়া ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. মোঃ নূর উদ্দিন (কোড নং- ১৪৮৮৫৯)-কে পার্শ্ববর্তী চর বিশ্বাস ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রে টানা ৩ দিনের জন্য দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
আদেশে আরও উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট এলাকায় চিকিৎসা সেবা অব্যাহত রাখা এবং স্থানীয় জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে এই সাময়িক দায়িত্ব বণ্টন করা হয়েছে।
জনস্বার্থে জারিকৃত এই আদেশের অনুলিপি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক, জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট সকল দপ্তরে সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হয়েছে।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!