- প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২৬ ১২:৫৫ পিএম
ছিনতাইয়ের অভিযোগ করায় সাংবাদিকের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ ছিনতাইকারীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেওয়ায় ক্ষিপ্ত হয়ে সোলায়মান তুহিন নামের এক সংবাদকর্মীর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় স্থানীয় সংবাদকর্মীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত দশটার দিকে বরিশারের গৌরনদী উপজেলার মদিনাষ্ট্যান্ডে এই ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত সংবাদকর্মী ও গৌরনদী প্রেসক্লাবের সদস্য সোলায়মান তুহিন অভিযোগ করে বলেন-গত বুধবার রাতে ব্যবসায়ী মিজানুর রহমানের শশুরবাড়িতে দাওয়াত খেয়ে মোটরসাইকেলযোগে বাসায় ফিরছিলাম। পথিমধ্যে লাখেরাজ কসবা (কাসারু বাড়ি) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছলে একদল দুর্বৃত্ত মোটরসাইকেলের গতিরোধ করে আমাদের নামিয়ে মারধর করে এবং সঙ্গে থাকা ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এসময় কয়েকজন দুর্বৃত্তকে চিনে ফেলায় ওই রাতেই ঘটনার সঙ্গে জড়িত ইমরান মোল্লা, কামাল সরদার, রাশেদ সহ অজ্ঞাতনামা ছিনতাইকারীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন ব্যবসায়ী মিজানুর রহমান।
থানায় অভিযোগ করায় ব্যবসায়ী মিজানুর এবং আমার ওপর ক্ষিপ্ত হয় ছিনতাইকারীরা। বৃহস্পতিবার রাত দশটার দিকে মদিনা ষ্ট্যান্ডে আমার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর ও নগদ অর্থ লুটপাট করে নেয় অভিযুক্তরা। আমি এ ঘটনার বিচার দাবী করছি। তবে এবিষয়ে জানতে অভিযুক্ত ইমরাণ মোল্লার মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও তার নাম্বার বন্ধ পাওয়ায় বক্তব্য নেওয়া যায়নি।
গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানিয়েছেন-ঘটনার পরপরই সেখানে পুলিশ পাঠানো হয়েছিলো। তবে পুলিশ পৌঁছানোর আগেই হামলাকারীরা পালিয়ে গেছে। এবিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।
এই বিভাগের আরো খবর
-
ইন্দুরকানী পিরোজপুর প্রতিনিধিঃ‘জিয়ানগর’ নামে ফিরছে ইন্দুরকানী উপজেলা‘জিয়ানগর উপজেলা’ উদ্বোধন করেছিলেন বেগম খালেদা জিয়া। পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার নাম পুনরায় পরিবর্তন করে...
-
যবিপ্রবি প্রতিনিধি:শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)-এর সকল আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় থেকে কেন্দ্রীয় ইফতার...
-
খুবি প্রতিনিধি: সৈয়দ জাওয়াদ হোসেন সামিইট-পাথরের কাঠামোর ভিড়ে হঠাৎ যদি চোখে পড়ে গোলপাতার বিস্তৃত ছাউনি, চারপাশে সবুজ আর পাশে নিস্তরঙ্গ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!