- প্রকাশিত: ২৭ জুন ২০২৫ ০৪:৪৫ পিএম
চীন থেকে ফিরে দিদার হত্যা মামলায় গোপালগঞ্জ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান গ্রেফতার
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যা মামলায় গোপালগঞ্জ সদর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান ভূঁইয়া লুটুলকে গ্রেফতার করেছে পুলিশ।
চীন থেকে ফেরার পর বৃহস্পতিবার (২৬ জুন) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে। পরে তাকে আজ শুক্রবার (২৭ জুন) গোপালগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মো সাজেদুর রহমান জানান, বৃহস্পতিবার রাতে চীন থেকে দেশে ফেরেন সাবেক উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান ভূঁইয়া লুটুল। এসময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে।
তিনি আরো জানান, গ্রেফতারের পর বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ তাকে গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করে। পরে আজ শুক্রবার দুপুরে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে হাজির করা হয়। পরে তাকে আদালত জেলা কারাগারে প্রেরণ করে। #
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাইক্রোবাস ভর্তি ১২ লাখ টাকা মূল্যের অবৈধ গলদা চিংড়ির রেণু পোনা জব্দ করেছে মৎস্য...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!