- প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৫ ০৪:২০ পিএম
“চাঁদা না পেয়ে যারা পাথর মেরে মানুষ হত্যা করে তাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে”
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জ-২ আসনের প্রার্থী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা তসলিম হোসাইন সিকদার বলেন, যারা জনগনের কাছ থেকে চাঁদা চায়, চাঁদা উত্তোলন করে, চাঁদা না পেয়ে যারা পাথর মেরে মানুষ হত্যা করে তাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে।
আজ রবিবার (২৪ আগষ্ট) দুপুরে আগামী জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে মোটর শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশ প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমার গোপালগঞ্জকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিলভাবে কথা বলে। আমার গোপালগঞ্জে অনেক ধর্মীয় ব্যক্তি, জ্ঞানী ও গুনী ব্যক্তিদের জন্ম হয়েছে। যারা গোপালগঞ্জকে নিয়ে কুটুক্তি করে তারা গোপালগঞ্জের জনগনের কাছে ক্ষমা না চাইলে এখানে তারা রাজনীতি করতে পারবে না।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে হাত পাখায় ভোট চেয়ে মাওলানা তসলিম হোসাইন সিকদার আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি পীর সাহেব চরমোনাইকে প্রধানমন্ত্রী শপথ বাক্য পাঠ করাতে পারি তাহলে দেশে কোন সন্ত্রাস থাকবে না, দূর্নীতি থাকবে না, চাঁদাবাজী থাকবে না, কাউকে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করতে পারবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় আসলে দেশ থেকে দুর্নীতি, চাঁদাবাজী, অপরাধ দূর করে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে।
এর আগে জেলা শহরের মান্দারতলা এলাকার জেলা কার্যালয়ের সামনে থেকে গোপালগঞ্জ-২ আসনের প্রার্থী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা তসলিম হোসাইন সিকদারের নেতৃত্বে জেলা শহরে একটি মোটর শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শহর হয়ে ঘোনাপাড়া এলাকা ঘুরে শহরের লঞ্চঘাট এলাকায় এসে সমাবেশে মিলিত হয়। সমাবশে শেষ সেখানে থেকে শোভাযাত্রাটি দলীয় কায্যালয়ে গিয়ে শেষ হয়। মোটর শোভাযাত্রা দলটির বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেয়। #
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!