- প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৫ ০৩:১২ পিএম
ব্যাপক জাঁকজমক পূর্ণভাবে চরফ্যাশনে বেগম রোকেয়া দিবস উদযাপন
কামরুল সিকদার ভোলা থেকে ।।
ভোলার চরফ্যাশনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে র্যালী, আলোচনা সভা এবং অদম্য নারীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় চরফ্যাশন উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে একটি র্যালী বের হয়ে সড়ক প্রদক্ষিণ শেষে এরপর উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. নুর নবী মিয়ার সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. লোকমান হোসেনের সভাপতিত্বে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, নারী নেত্রী, সামাজিক সংস্থা ও রাজনৈতিক দলের নেতাকর্মীসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা সমাজে নারীর ক্ষমতায়ন, শিক্ষা ও নিরাপত্তার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, নারী সমাজের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং তাদের সমান অধিকার নিশ্চিত করা জরুরি।
অনুষ্ঠানের শেষে অদম্য নারী পুরস্কার কর্মসূচির আওতায় বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ অবদান রাখায় পাঁচজন নারীকে সংবর্ধনা দেওয়া হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্বীকৃতি প্রদানের মাধ্যমে নারীদের অবদানের প্রতি সম্মান জানানো হয়।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!