- প্রকাশিত: ৬ মে ২০২৬ ০৩:৪০ পিএম
বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক
রিয়াজুল হক সাগর, রংপুর।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) একটি ড্রোন বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৫ মে) দুপুরে উপজেলার মুগলিবাড়ী সীমান্তে বাংলাদেশের ভূখণ্ডের ভেতরে এই দুর্ঘটনা ঘটে। আকস্মিক এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মাঝে তীব্র আতঙ্ক বিরাজ করছে।
জানা যায়, মঙ্গলবার দুপুর সাড়ে বারোটার দিকে তিস্তা ব্যাটালিয়ন (৬১-বিজিবি) এর অধীনস্থ বুড়িমারী বিওপি এলাকার মুগলিবাড়ী সীমান্তে মেইন পিলার ৮৪১/৮এস-এর ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে এই ঘটনাটি ঘটে। ৯৮/হিমালয় ক্যাম্পের বিএসএফের টহল দলের সদস্যরা ড্রোনটি দিয়ে ভিডিও ধারণ করছিল। একপর্যায়ে ড্রোনটি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। এরপর সীমান্তের পাশের জমিতে কর্মরত এক বাংলাদেশি ব্যক্তির মাথার ওপর দিয়ে যাওয়ার সময় হঠাৎ ড্রোনটি যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে। নিয়ন্ত্রণ হারিয়ে বিকট শব্দে এটি একটি ভুট্টা ক্ষেতে আছড়ে পড়ে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে ভারত প্রায়ই এ ধরনের ড্রোন বাংলাদেশের অভ্যন্তরে উড়িয়ে থাকে। এর আগেও পাটগ্রাম উপজেলার ধবলসুতী সীমান্তে একাধিকবার এমন ঘটনা ঘটেছে। কিন্তু বিজিবিকে এ বিষয়ে শক্ত কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি, যার ফলে সীমান্তে বসবাসরত মানুষের মনে নিরাপত্তাহীনতা ও ক্ষোভ কাজ করছে।
এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!