- প্রকাশিত: ১৮ মে ২০২৬ ০৪:১৯ পিএম
বসুন্দিয়ায় মাদক বিক্রিতে বাধা দেয়ায় আপন ভাই ও প্রতিবেশীকে হত্যার হুমকি। আপন ভাই ও প্রতিবেশীর থানায় অভিযোগ
আবু তাহের, সদর উপজেলা (যশোর) প্রতিনিধি:
যশোর সদরের বসুন্দিয়ার গাইদগাছি গ্রামের ইয়াবা ও গাজা বিক্রেতা কাজী মিথুন (৪৫) এবং তার স্ত্রী হীরা খাতুনের বিরুদ্ধে আপন ভাই ও প্রতিবেশী শেখ শিহাব উদ্দিনকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। হুমকির ঘটনায় শেখ শিহাব উদ্দিন বাদী হয়ে কাজী মিথুন ও তার স্ত্রী হীরা খাতুনের নামে কোতোয়ালি মডেল থানায় অভিযোগ করেছেন। একই দিনে কোতোয়ালি মডেল থানায় অভিযুক্তদয়ের বিরুদ্ধে প্রাণ মাসের হুমকির অভিযোগে কাজী মিথুনের আপন ভাই কাজী মইনুল ইসলাম রুবেল একটি জিডি করেছে।
রবিবার (১৭মে) পৃথক পৃথক সময়ে অভিযোগ ও জিডি করা হয়। কাজী মিথুনের আপন ভাইয়ের কৃত জিডি নং ১৩৬৯। গত ১২/০৫/২০২৬ ইং তারিখ আনুমানিক বিকাল পাঁচটার সময় মইনুল ইসলাম রুবেল ও তার পরিবারের সকলকে অভিযুক্তদ্বয় কর্তৃক প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে জিডিতে উল্লেখ করা হয়েছে। এ হুমকির বিষয়ে জিডি'তে একাধীক সাক্ষীর নাম উল্লেখ করা হয়েছে। অভিযুক্ত কাজী মিথুন কাজী আব্দুল আলিম এর ছেলে।
অভিযোগে শেখ শিহাব উদ্দিন উল্লেখ করেছেন, কাজী মিথুনরা স্বামী-স্ত্রী দুজনই দীর্ঘদিন ধরে ইয়াবা ও গাঁজা বিক্রি করে। তারা বাসা-বাড়ির ভিতরে খোলামেলাভাবে বহিরাগতদের নিকট মাদকদ্রব্য বিক্রি করে আসছে। এসকল বহিরাগত ব্যক্তিরা আমার বাড়ির উপর দিয়ে অহরহ চলাফেরা করে। বাদী চাকরির সুবাদে বেশিরভাগ সময় বাইরে থাকতে হয়, বাড়িতে মা স্ত্রী এবং সন্তান রা সবসময় আতঙ্কে থাকে। শান্তিপূর্ণভাবে অনেকবার বিবাদীদেরকে নিষেধ করলেও তারা তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে। এরপর তাকে বারবার নিষেধ করা হলে গত ১৬মে শনিবার বখাটে যুবককে বলা হয় আমাকে হত্যা করার জন্য। বিনিময় তাকে ২০০ পিস ইয়াবা দেওয়া হবে। জীবন সংকটে আতঙ্কিত বাদী শিহাব উদ্দিন নিজের নিরাপত্তা চেয়ে এবং মাদক বিক্রেতা কাজী মিথুনকে গ্রেফতারপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আইনানুপ ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন জানিয়েছেন
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার গোয়ালগ্রাম কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের কুপ্রস্তাব দেওয়া ও ইভটিজিং এর অভিযোগে মাদ্রাসার ম্যনেজিং কমিটির...
-
স্টাফ রিপোর্টার :২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান ও ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশজুড়ে সাংবাদিকদের বিরুদ্ধে একের পর এক হত্যা, হত্যাচেষ্টা...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!