- প্রকাশিত: ১০ জুন ২০২৬ ০৬:৪৬ পিএম
বসুন্দিয়ায় জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত
আবু তাহের, সদর উপজেলা (যশোর) প্রতিনিধি:
যশোর সদরের বসুন্দিয়ায় ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে বাছাইকৃত কর্মীদের নিয়ে কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জুন) সকাল সারে ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বানিয়ারগাতি মহিলা মডেল দাখিল মাদ্রাসার সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
বসুন্দিয়া ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক অনুষ্ঠানের ব্যবস্থাপক আব্দুল মজিদ স্বাগত বক্তব্য দেন। ১২০ জন বাছাইকৃত কর্মীর উপস্থিতিতে শিক্ষা শিবিরের শুরুতেই ৫৫ মিনিটের কুরআন অনুশীলন করা হয়। এছাড়া কর্মীদের কাজে গতিশীল রাখার জন্য সংগঠনের পাঠ্যসূচি ভিত্তিক কুরআন হাদিস ও ইসলামী সাহিত্যের উপর গবেষণামূলক পর্যালোচনা করা হয়। কর্মীদের ভারসাম্যপূর্ণ জীবন গঠন ও বর্তমান প্রেক্ষাপটে করণীয় বিষয়ে নির্দেশনা মূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম এর সভাপতিত্বে কর্মী শিক্ষা শিবিরে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা জামায়াতের সাধারণ সম্পাদক অধ্যাপক আবু জাফর সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আশরাফ আলী, সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ আব্দুল হক, উপজেলা স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক মাওলানা আহসান কবির। শিক্ষা শিবিরে খাদ্য বিভাগে দায়িত্ব পালন করেন ইউনিয়ন জামায়াতের কোষাধ্যক্ষ আব্দুর রশিদ ও আলহাজ্ব আবু বক্কর খান এবং তহিদুর রহমান বাপ্পী। ডেকোরেশন ও শৃঙ্খলা বিভাগে দায়িত্ব ছিলেন, ইউনিয়ন প্রচার সম্পাদক মোহাম্মদ ইউসুফ আলী ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ইমতিয়াজ আহমেদ খান। আপ্যায়ন বিভাগে ছিলেন ইউনিয়ন স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ মতিউর রহমান ও পেশাজীবী সম্পাদক মোঃ নুরুন্নবী।
স্বাস্থ্য চিকিৎসা বিষয়ে দায়িত্বে ছিলেন পাঠাগার সভাপতি রাশেদুল ইসলাম ও বসুন্দিয়া মোড় শাখার সভাপতি মফিজুর রহমান।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!