- প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৬ ০৯:১৫ পিএম
বসুন্দিয়ায় ইসলামি ছাত্র শিবিরের আয়োজনে জিপিএ ৫ প্রাপ্ত ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠিত
আবু তাহের, সদর উপজেলা (যশোর) প্রতিনিধি;
যশোর সদরের সিঙ্গিয়া আদর্শ কলেজের মিলনায়তনে রবিবার বিকাল ৪ টায় ইসলামী ছাত্রশিবির বসুন্দিয়া আদর্শ শাখা কর্তৃক আয়োজিত জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বসুন্দিয়া ইউনিয়নের সকল মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা থেকে দাখিল ও এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের আগামীর শিক্ষা জীবনে প্রেরণা যোগাতে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বসুন্দিয়া ইউনিয়নে স্কুল এবং মাদ্রাসায় সর্বমোট ২৭ জন ছাত্র-ছাত্রী জিপিএ-৫ পেয়েছেন। বসুন্দিয়া আদর্শ শাখা শিবিরের সভাপতি ইকলাস হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত সকলকে সম্মাননা স্মারক একটি পবিত্র কুরআন সহ উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। শিবিরের মাদ্রাসা বিষয়ক সম্পাদক, ২০২৫ সালে মাদ্রাসা বোর্ডে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত আবুজর গিফারীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন যশোর জেলা (পূর্ব) শাখার সভাপতি এম মিনারুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন অর্থ বিষয়ক সম্পাদক সাজিদ হাসান, বসুন্দিয়া টিচার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ রফিকুল ইসলাম খান। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন শিবিরের বসুন্দিয়া আদর্শ শাখার সাধারণ সম্পাদক জহুরুল আমিন, অফিস সম্পাদক একরামুল হোসেন, এইচআরডি সম্পাদক জিন্নুরাইন গালিব, শিবিরের বসুন্দিয়া মোড় শাখার সভাপতি ইয়াসিন আরাফাত, ৮ নং ওয়ার্ড সভাপতি তানভীর আলম প্রমূখ।
এই বিভাগের আরো খবর
-
রিয়াজুল হক সাগর, রংপুর।২২শে অক্টোবর ২০২৬ ছিল রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের ৭২তম মৃত্যুবার্ষিকী তাই কবি জীবনানন্দ দাশকে নিবেদিত রংপুর...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি বরিশাল রেঞ্জের ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার পটুয়াখালীর গলাচিপা থানা পরিদর্শন করেছেন। শুক্রবার (৩০ অক্টোবর) তিনি...
-
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখাীলী) প্রতিনিধিপটুয়াখালীর গলাচিপায় রাস্তা পারাপারের সময় অটোরিক্সায় ধাক্কায় সড়কেই প্রাণ হারাল চার বছরের শিশু মাইশা আক্তার। ঘটনাটি...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!