- প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৫ ১০:৫৪ পিএম
বসুন্দিয়া সাংবাদিকদের সাথে ইমাম পরিষদের নেতৃবৃন্দের মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত
আবু তাহের, সদর উপজেলা (যশোর) প্রতিনিধি:
যশোর সদরের প্রেসক্লাব বসুন্দিয়ার সভাকক্ষে বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টায় সাংবাদিকদের সাথে 'মাদকদ্রব্য ও মাদক ব্যবসায়ীদের রুখতে করণীয়' বিষয়ে মতবিনিময় করেন বসুন্দিয়া ইউনিয়ন ইমাম পরিষদের শীর্ষ নেতৃবৃন্দ।
মহান বিজয়ের মাসে মাদক নির্মূল না হলে বিজয় হবে অর্থহীন। বসুন্দিয়ায় মাদকের ভয়াবহ আগ্রাসনে চরম হতাশা প্রকাশ করে বলেন, মাদক শূন্যের কোঠায় নামাতে না পারলে তা গোটা জাতির জন্য চরম পরাজয় হবে। যেকোনো মূল্যে মাদকের আগ্রাসন ও ধ্বংসযজ্ঞ থেকে তরুন ও যুব সমাজকে বাঁচাতে সমাজের সর্বস্তর থেকে সোচ্চার ভূমিকা পালন করতে হবে বলে অভিমত ব্যক্ত করেন ইমাম পরিষদের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ আরো বলেন আইনের শাসন প্রতিষ্ঠায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসনকে নৈতিক ও আইনানুগ ভূমিকা পালন করতে হবে।
প্রেসক্লাব বসুন্দিয়ার সভাপতি আবু তাহের এর সভাপতিত্বে মতবিনিময় সভায় ইমাম পরিষদের পক্ষে প্রতিনিধিত্ব করেন বসুন্দিয়া ইমাম পরিষদের সাধারণ সম্পাদক, বসুন্দিয়া মীরপাড়া বায়তুস সালাত জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোঃ শাহ আলম। ইমামদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জগন্নাথপুর, বসুন্দিয়া ও কেফায়েতনগর সম্মিলিত ঈদগাহের ইমাম প্রভাষক মোঃ মইনুল ইসলাম, বসুন্দিয়া মোড় কাঁচাবাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মাহমুদুল হাসান বিন মেহেদী, বসুন্দিয়া বিনিময় পাড়া জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আল মামুন, সাদুলাপুর জামে মসজিদের পেশ ইমাম মোঃ আমিরুল ইসলাম, বানিয়ারগতি হযরত খাদিজা (রাঃ) জামে মসজিদের ইমাম হাফেজ তোফাজ্জল হোসেন, সিঙ্গিয়া আদর্শ ডিগ্রী কলেজ জামে মসজিদের ইমাম হাফেজ আব্দুল বারী, হাফেজ ওমর ফারুক, প্রভাষক মুশফিকুর রহমান, হাফেজ মহিদুল ইসলাম। এ সময় প্রেসক্লাব বসুন্দিয়ার আরো ১২ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরো খবর
-
বরগুনা প্রতিনিধিঃ পেশাদার, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘বরগুনা জেলা সাংবাদিক পরিষদ’। সংগঠনটির সভাপতি নির্বাচিত...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!