- প্রকাশিত: ৩ মে ২০২৬ ০৭:২৩ পিএম
ব্র্যাক ফিশারিজের উদ্যোগে মৎস্যচাষীদের দিনব্যাপী প্রশিক্ষণ
নিজস্ব প্রতিবেদক বরিশাল :
দেশের মৎস্যখাতে টেকসই উৎপাদন বৃদ্ধি এবং খামারিদের কারিগরি দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের উদ্যোগে একদিন ব্যাপী মৎস্যচাষী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে বরিশাল জেলার বিভিন্ন এলাকা থেকে আসা ১২০ জনেরও বেশি মৎস্যচাষী অংশগ্রহণ করেন।
দিনব্যাপী এ প্রশিক্ষণে পুকুর প্রস্তুতি থেকে শুরু করে পানির গুণগত মান নিয়ন্ত্রণ, উন্নতমানের পোনা নির্বাচন ও মজুদ, সুষম খাদ্য ব্যবস্থাপনা এবং মাছের রোগ প্রতিরোধ ও চিকিৎসা বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি আধুনিক প্রযুক্তিনির্ভর মৎস্যচাষ, যেমন প্রোবায়োটিকের ব্যবহার, এয়ারেটরের প্রয়োগ এবং আইটি-ভিত্তিক পানি ব্যবস্থাপনা, নিয়েও অংশগ্রহণকারীদের হাতে-কলমে ধারণা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা ডা: মো: হাদিউজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্র্যাক ফিসারিজ কোস্টাল অঞ্চলের রিজিওনাল ম্যানেজার রাকিব আহমেদ এবং বরিশাল অঞ্চলের প্রতিনিধি বাসুদেব শীল। প্রশিক্ষণ কর্মসূচিটি সঞ্চালনা করেন ব্র্যাক ফিসারিজ সাউথ-ওয়েস্ট অঞ্চলের রিজিওনাল ম্যানেজার কিংকর হালদার।
বক্তারা বলেন, পরিকল্পিত ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মৎস্যচাষ পরিচালনা করলে উৎপাদন যেমন বাড়ে, তেমনি খামারিদের লাভজনকতাও নিশ্চিত হয়। আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহার এ খাতকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা উল্লেখ করেন।
প্রশিক্ষণের বিভিন্ন পর্বে অংশগ্রহণকারীদের জন্য বাস্তবভিত্তিক হাতে-কলমে শেখার সুযোগ রাখা হয়, যাতে অর্জিত জ্ঞান তারা নিজ নিজ খামারে প্রয়োগ করতে পারেন। পাশাপাশি কুইজ প্রতিযোগিতা ও উন্মুক্ত আলোচনা পর্ব আয়োজনের মাধ্যমে চাষীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা হয়।
কর্মসূচির সমাপনী পর্বে অংশগ্রহণকারী মৎস্যচাষীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, দেশের বিভিন্ন অঞ্চলে পর্যায়ক্রমে এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি সম্প্রসারণ করা হবে। এতে মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি গ্রামীণ অর্থনীতির শক্তিশালী ভিত্তি গড়ে উঠবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী,প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়নে বৃষ্টিতে মাছের ঘের তলিয়ে যাওয়ায় পানি নামাতে স্কুলের মাঠ কেটে ‘ক্যানেল’...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধমূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে| গোপালগঞ্জ ওয়াই ডাব্লিউ সি এ রাইজআপ প্রকল্প-৫ এর আয়োজনে এ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!