- প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৬ ০৬:০২ পিএম
বর্জ্য ব্যবস্থাপনা, নিরাপদ সড়ক, তথ্য অধিকার নিশ্চিতে বরিশালে সভা অনুষ্ঠিত
বরিশালে সচেতন ও দায়িত্বশীল নাগরিকমহল, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে বর্জ্য ব্যবস্থাপনা, নিরাপদ সড়ক, তথ্য অধিকার নিশ্চিতে ফলোআপ মিটিং অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার(২৬ জানুয়ারি) সকালে নগরীর ইউরো কনভেনশন হলে ‘ফলোআপ মিটিং অন ওয়েস্ট ম্যানেজমেন্ট, রোড সেফটি এন্ড রাইট টু ইনফরমেশন’ শীর্ষক এ সভা অনুষ্ঠিত হয়।
দ্য এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় এবং ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও)-এর অর্থায়নে সভাটির আয়োজন করে লাল সবুজ সোসাইটি।
লাল সবুজ সোসাইটির আয়োজনে এর আগে বরিশালের এ সমস্যা ও এর সম্ভাব্য সমাধানগুলো তুলে ধরতে চারটি টাউনহল সভা অনুষ্ঠিত হয়। তারই ধারাবাহিকতায় এ তিন বিষয়ের ফলোআপ তুলে ধরতে আজকের এ সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সভায় বরিশালের বর্জ্য ব্যবস্থাপনার ঘাটতি, করণীয় ও উদ্যোগের ফলে কি কি পরিবর্তন হচ্ছে, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, ট্রাফিক আইন বাস্তবায়ন, পথচারী ও যানবাহন ব্যবহারকারীদের নিরাপত্তা, তথ্য অধিকার রক্ষায় করণীয়, উদ্যোগ ও বাস্তবায়ন নিয়ে আলোচনা করা হয়।
সভায় সরকারি বিভিন্ন সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, বর্জ্য ব্যবস্থাপনার প্রতিনিধি, ট্রাফিক বিভাগ, সড়ক ও পরিবহন খাতের প্রতিনিধি, তথ্য অধিকার প্রতিনিধি, সুশীল সমাজ, শিক্ষক, যুব সংগঠন, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষার্থী, শ্রমিক ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।
এ ফলোআপ মিটিংয়ে প্যানেলিস্ট হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার, মহানগর জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মাহমুদ হোসেন দুলাল, সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ, উপ-বিভাগীয় প্রকৌশলী(সড়ক-উপবিভাগ, বরিশাল) মো আল আমিন , বরিশাল সিটি কর্পোরেশনের সহকারী পরিচালক(পরিচ্ছন্নতা বিভাগ) মাহবুব আলম, জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক মো শাকিলুজ্জামান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মোহসিনা হোসাইন, সরকারি সদর গার্লস স্কুলের সিনিয়র শিক্ষক জেসমিন নাহার।
এর আগের টাউনহল সভাগুলোর ফলে বেশকিছু অর্জন ও সাফল্য নিয়ে আসতে পেরেছে এ উদ্যোগ। পূর্বে বর্জ্য ব্যবস্থাপনা, নিরাপদ সড়ক ও তথ্য অধিকার নিশ্চিতে লাল সবুজ সোসাইটির টাউনহল সভায় প্রাপ্ত সুপারিশগুলোর ফলে বেশকিছু প্রতিশ্রুতি দেয় সংশ্লিষ্ট বিভাগ ও দপ্তরগুলো। যার ফলে বেশকিছু উদ্যোগও নেন তারা। এর ফলে বর্জ্য ব্যবস্থাপনা সেবা বাড়াতে পরিচ্ছন্নতাকর্মীদের চার্ট টানানো হয় শহরের উল্লেখযোগ্য জায়গাগুলোতে, নিরাপদ সড়ক নিশ্চিতে শহর জুড়ে ন্যায্য ভাড়ার তালিকাও প্রকাশ করা হয়। এছাড়াও তথ্য প্রাপ্তি আরো সহজলভ্য করার লক্ষ্যে সমাজসেবা অধিদপ্তরে সিটিজেন চার্টার প্রকাশ করা হয়।
এ ফলোআপ মিটিংয়ে বক্তারা লাল সবুজ সোসাইটির এ উদ্যোগকে সাদুবাধ জানিয়ে বলেন, বরিশালের সড়ক, বর্জ্য ব্যবস্থাপনা ও তথ্য অধিকার নিশ্চিতে টাউনহল সভার যে ভূমিকা রয়েছে তা প্রশংসনীয়। এ আয়োজনের ফলে শহরে নাগরিক নানা সমস্যা সামনে এসেছে, প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য বেশ কিছু সুপারিশ এসেছে গত ৪ টাউনহল সভায় এবং এ থেকে প্রাপ্ত সুপারিশগুলো কাজেও লাগাচ্ছে বিভাগগুলো।
এ সময় প্যানেলিস্টরা এই তিন সমস্যার সমাধানে জোর দিয়ে বলেন, একটি অঞ্চলের নাগরিক তার সকল সেবা নির্বিঘ্নে পাবে এটাই প্রত্যাশা করেন সেই এলাকার জনগণ। বর্জ্য ব্যবস্থাপনা, নিরাপদ সড়ক ও তথ্য প্রাপ্তির অধিকার মানুষের নিত্য দিনের চাওয়া। এ সেবাগুলোকে আরো নিরবিচ্ছিন্ন ও সহজ করে গড়তে প্রশাসনের পাশাপাশি নাগরিক সমাজেরও ভূমিকা রয়েছে।’
আয়োজকরা জানান, পূর্বে আমাদের চারটি টাউনহল সভার ফলোআপ হিসেবে আজকের এ আলোচনাসভা। এ আলোচনা সভায় উঠে এসেছে নাগরিক সেবাকে সহজ করতে সংশ্লিষ্ট বিভাগগুলোর বিভিন্ন ইতিবাচক কার্যক্রমের চিত্র, সেইসাথে সামনে আরো কিভাবে উন্নতি করা যায় সে নিয়েও আলোচনা করা হয়। আশা রাখি এ আয়োজনের ফলে বরিশালের নাগরিক সমস্যাগুলোর আশানুরূপ সমাধান ঘটবে।
এই বিভাগের আরো খবর
-
বিশ্ব স্বীকৃতি পাওয়া ‘জলবায়ু কার্যক্রম ও শান্তির জন্য তরুণ’ উদ্যোগের মাধ্যমে ঝালকাঠির শিক্ষার্থীদের জলবায়ু নেতৃত্ব বিকাশের কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষার্থীদের...
-
যবিপ্রবি প্রতিনিধি"জুলাই গণগঅভ্যুত্থান দিবস" পালন উপলক্ষে দেয়াল পত্রিকা প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বীর প্রতীক...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!