- প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৬ ০৪:৩৩ পিএম
বরিশার সদর উপজেলা পর্যায়ের মানব পাচার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়
আজ সকাল ১১:৩০ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে। মানব পাচার প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার জনাব মোছা: ফরিদা সুলতানা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সরকারী দপ্তরের নির্ধারিত কর্মকর্তাসহ অন্যান্য সদস্যগণ অংশগ্রহণ করেন। সভায় বরিশাল সদর উপজেলায় শিশু পাচার প্রতিরোধ বিষয়ে কর্মরত উন্নয়ন সংগঠন রূপান্তর তাদের কার্যক্রম এবং অগ্রগতি বিষয়ে আলোকপাত করেন। এছাড়াও প্রকল্প কর্মএলাকার শিশু সুরক্ষা কমিটির পক্ষে চরকাউয়া, শায়েস্তাবাদ ও চরমোনাই ইউনয়ন চেয়ারম্যান ও সচিবগন উক্ত এলাকায় বসবাসকারী বানিজ্যিক যৌন শোষন ও পাচারের ঝুঁকিতে রয়েছে এমন জনগোষ্ঠীর মোট ৮৮ জন শিশুর একটি তালিকা কমিটির সভাপতি/সদস্য সচিব বরাবরে হস্তান্তর করেন। এ সকল শিশুদের ঝুঁকি নিরসনে জন্ম নিবন্ধনসহ বিভিন্ন সরকারী বেসরকারী সেবার আওতাভুক্ত করার জন্য সভাপতি বরাবরে আবেদন জানান। সভায় কমিটির পরবর্তী পরিকল্পনার অংশ হিসেবে ১৭ টি শিশুর জন্ম নিবন্ধন সেবা নিশ্চিত করণে ব্যবস্থা গ্রহন করা হবে এবং শিশু যৌন পাচার প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টিতে সরকারী বিভিন্ন দপ্তরগুলোর মাধ্যমে সচেতনতা কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা গ্রহন করা হয়।
এই বিভাগের আরো খবর
-
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সেবার ঘাটতি চিহ্নিতকরণ ও তা সমাধানে বরিশালের উজিরপুরে অনুষ্ঠিত হয়েছে ইন্টারফেইস মিটিং। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকারি...
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!