- প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:১০ এএম
বরিশালের মাধবপাশায় প্রবাসীর জমি দখলের অভিযোগ: রাতের আঁধারে ঘর তুলে ভোগদখল!
বরিশালের বিমান বন্দর থানাধীন মাধবপাশায় দুই প্রবাসীর জমি নিয়ে সৃষ্টি হয়েছে এক চরম উত্তেজনা ও বিশৃঙ্খলা।
প্রবাসী আজিজুল হক ও প্রবাসী নূর নবী স্থানীয় শাহীন সরদারের কাছ থেকে ১০ শতাংশ করে মোট ২০ শতাংশ জমি ক্রয় করেন। দলিল অনুযায়ী, উভয় ক্রেতা দুটি দাগ (প্লট) থেকেই সমভাবে (৫ শতাংশ করে) জমি ভোগ করার কথা। অর্থাৎ, এক দাগে ভালো জমি এবং অন্য দাগে পুকুর সম্বলিত জমি—উভয় পক্ষই দুই জায়গা থেকেই অর্ধেক করে পাবেন।
প্রবাসী নূর নবীর পরিবার দলিলের শর্ত ভঙ্গ করে এক দাগের সম্পূর্ণ ১০ শতাংশ জমি এককভাবে দখল করে নিয়েছেন।
অভিযোগ রয়েছে, নূর নবীর পরিবার তড়িঘড়ি করে রাতের আঁধারে ওই জমিতে ঘর তুলে ফেলেছেন, যাতে অপর পক্ষ
(আজিজুল হক) তাদের পাওনা ৫ শতাংশ বুঝিয়ে না পায়।
ভালো জমিটুকু একাই দখল করে নিয়ে আজিজুল হকের পরিবারের জন্য অপর দাগের পুকুর সম্বলিত অংশটি ফেলে রাখা হয়েছে।
বিষয়টি নিয়ে বিক্রেতা এবং উভয় পক্ষকে নিয়ে বিমানবন্দর থানা প্রশাসন সমাধানে বসলেও নূর নবীর পরিবার সেই সিদ্ধান্ত মানতে নারাজ। ভুক্তভোগী আজিজুল হকের ভাগ্নি নূপুর জানান, স্থানীয় এক প্রভাবশালী নেত্রীর দাপট দেখিয়ে নূর নবীর পরিবার আইন-কানুন তোয়াক্কা করছে না, উল্টো তাদের ভয়ভীতি দেখানো হচ্ছে।
দলিলে স্পষ্ট বলা আছে দুই দাগ থেকেই ৫ শতাংশ করে দুই পক্ষ পাবে। কিন্তু এক দাগের পুরো ১০ শতাংশ একা দখল করে রাখা স্পষ্টত আইন লঙ্ঘন।
এই বিভাগের আরো খবর
-
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সেবার ঘাটতি চিহ্নিতকরণ ও তা সমাধানে বরিশালের উজিরপুরে অনুষ্ঠিত হয়েছে ইন্টারফেইস মিটিং। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকারি...
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!