- প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৩৯ এএম
বরিশালের দায়িত্ব নিয়েই মেহেন্দিগঞ্জ হাসপাতাল পরিদর্শন করেন সিভিল সার্জন ডা: সায়েদুর রহমান।
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:
বরিশালে দায়িত্ব গ্রহণের এক সপ্তাহের মাথায় মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন নবনিযুক্ত সিভিল সার্জন ডা: মো: সাইয়েদুর রহমান। হাসপাতালের অবকাঠামোগত সংকট, চিকিৎসক স্বল্পতা ও রোগীর চাপ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি সেবার মান বাড়াতে দ্রুত পদক্ষেপের আশ্বাস দিয়েছেন। যোগদানের পর প্রথম পরিদর্শন ২৪ আগস্ট ২০২৬ সিভিল সার্জন হিসেবে বরিশালের দায়িত্ব নেন ডা: সাইয়েদুর রহমান। দায়িত্ব নিয়েই তিনি প্রথমে মেহেন্দিগঞ্জকেই বেছে নেন। সোমবার, ৩১ আগস্ট সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ড, জরুরি বিভাগ ও ডায়াগনস্টিক সেন্টার ঘুরে ঘুরে দেখেন। রোগীদের সাথে কথা বলেন এবং কর্মরত চিকিৎসক-নার্সদের কাছ থেকে সেবার বাস্তব চিত্র জানেন। পরিদর্শন শেষে গণমাধ্যমের কাছে ডা: সাইয়েদুর রহমান বলেন,এখানে রোগীর অনেক চাপ। কিন্তু মেডিকেল অফিসার অনেক কম আছে। অবকাঠামোগত সমস্যা সমাধান হলে সেবার মান বাড়বে। তিনি আরও বলেন, হাসপাতালে যারা নিয়োজিত আছেন তারা চেষ্টা করছেন। তবে আরও ভালো করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। লজিস্টিক সাপোর্ট দেওয়া হলে আরও ভালো হবে। ডায়াগনস্টিক সেন্টারও পরিদর্শন করেছি, তাদেরকেও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে। চিকিৎসা সেবার মান বাড়ানোর জন্য নানামুখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে,মেহেন্দিগঞ্জের চিকিৎসা ব্যবস্থাকে ঢেলে সাজানোর পরিকল্পনার কথাও জানান সিভিল সার্জন। বিশেষ করে এক্স-রে মেশিন চালু, আল্ট্রাসনোগ্রাম সেবা বৃদ্ধি এবং ল্যাবে রক্ত পরীক্ষার সুযোগ বাড়ানো হবে বলে জানান।সবচেয়ে বড় ঘোষণা দিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী নির্দেশনায় এই স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫১ শয্যা থেকে ১৫১ শয্যায় উন্নীত করার ব্যবস্থা করা হবে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ইমরানুর রহমান বলেন,সিভিল সার্জন স্যার যোগদানের পরপরই মেহেন্দিগঞ্জে এসেছেন। তিনি হাসপাতালের চিকিৎসার খোঁজ-খবর নিয়েছেন এবং সেবার মান বাড়াতে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়েছেন। হাসপাতালের নানা সমস্যা সমাধানের আশ্বাসও দিয়েছেন তিনি। উল্লেখ্য, সম্প্রতি বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্স স্বল্পতার কারণে মেহেন্দিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে নানা সমালোচনা চলছে। সিভিল সার্জনের এই পরিদর্শন ও ঘোষণায় স্থানীয়দের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।
এই বিভাগের আরো খবর
-
মাসুদ রেজা ফয়সাল:বরগুনার বামনায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা...
-
যবিপ্রবি প্রতিনিধি:নেপাল-তিব্বত সীমান্তবর্তী হিমালয় অঞ্চলে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে নিহতদের স্মরণে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন...
-
সঞ্জিব দাস , গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিপটুয়াখালীর গলাচিপায় নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে যুবঅধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!