- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত: ২ মে ২০২৬ ১২:১৫ পিএম
বরিশালে শুরু পণ্যলিংক শপিং ফেস্ট
বরিশাল নগরীতে বিভিন্ন ক্যাটাগরির উদ্যোক্তাদের অংশগ্রহণে শুরু হয়েছে ইনডোর “পণ্যলিংক শপিং ফেস্ট ২০২৬”। স্থানীয় উদ্যোক্তাদের বিক্রয় কেন্দ্রের অপ্রতুলতা বিবেচনায় এ আয়োজন করেছে ‘সমগত’ নামের একটি সামাজিক সংগঠন। মেলার উদ্বোধন করেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন।
আয়োজকরা জানান, দেশের অনেক উদ্যোক্তা নিজস্ব শোরুম বা দোকান স্থাপনের ইচ্ছা পোষণ করলেও নানা প্রতিবন্ধকতার কারণে তা সম্ভব হয়ে ওঠে না। এ বাস্তবতা বিবেচনায় এনে সীমিত পরিসরে উদ্যোক্তাদের জন্য একটি নিয়মিত বিক্রয়কেন্দ্র তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। মেলায় ৮ থেকে ১০ জন উদ্যোক্তা এক ছাদের নিচে তাদের পণ্য প্রদর্শন ও বিক্রির সুযোগ পাচ্ছেন। ফলে ক্রেতারাও একই স্থানে বিভিন্ন ধরনের পণ্য দেখার ও কেনার সুবিধা পাচ্ছেন। উদ্যোক্তা ও ক্রেতা—উভয়ের সুবিধা নিশ্চিত করতেই এ আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা। মেলাটি আগামী ১ মে থেকে ৭ মে পর্যন্ত প্রতিদিন বরিশাল কনভেনশন সেন্টার-এ অনুষ্ঠিত হচ্ছে। তবে ক্রেতা ও উদ্যোক্তাদের চাহিদার ভিত্তিতে সময়সীমা বাড়ানো হতে পারে বলেও জানা গেছে। আয়োজকরা সকলকে মেলায় উপস্থিত থেকে উদ্যোক্তাদের পণ্যসমূহ পরিদর্শন ও ক্রয়ের জন্য আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন।
এই বিভাগের আরো খবর
-
ভোলা।। নিজেকে ‘জ্বিনের বাদশা’ পরিচয় দিয়ে প্রতারণা, স্ত্রী-সন্তানকে প্রলোভনে নিয়ে যাওয়া, কোটি টাকার সম্পদ আত্মসাৎ এবং সাইবার নির্যাতনের অভিযোগ এনে সংবাদ...
-
বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের সিংহেরকাঠি গ্রামের ৪৭ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে ছোট মীরগঞ্জ বাজার পর্যন্ত প্রায়...
-
বরিশালের বানারীপাড়া উপজেলার মাছরং গ্রামে অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আব্দুস সালেক মিয়ার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা আলমারি ভেঙে কয়েক লাখ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!