- প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৫:৫১ পিএম
বরিশালে সম্পত্তির লোভে আপন বড় ভাইয়ের হাতে বোন ও ভগ্নিপতিকে পিটিয়ে জখমের অভিযোগ!
নিজস্ব প্রতিবেদক,
বরিশাল কোতয়ালী মডেল থানাধীন রূপাতলী এলাকায় আপন ছোট বোনের বসত বাড়ি দখলের চেষ্টা এবং বাধা দেওয়ায় বোন ও তার স্বামীকে নৃশংসভাবে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে বড় ভাই ও তার সহযোগীদের বিরুদ্ধে।
গত ২২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে রূপাতলীস্থ এ ওয়াহেদ সড়কের একটি ভবনের ছাদে এই বর্বরোচিত হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগী সাথী আক্তার তার বড় ভাই নজরুল ইসলাম সিকদারসহ আরও ৪ জন নামধারী ও ৭/৮ জন অজ্ঞাত আসামির বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করেছেন।
এজাহারে উল্লেখ করা হয়েছে, আসামী নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে সাথী আক্তারের সম্পত্তি দখলের চেষ্টা করে আসছিলেন। ঘটনার দিন দুপুরে আসামিরা বেআইনিভাবে ভবনের ছাদে প্রবেশ করে ভাঙচুর শুরু করে। সাথী আক্তার বাধা দিলে তাকে মারধর করা হয়। পরবর্তীতে তার স্বামী হানিফ হোসেন আকন ঘটনাস্থলে এসে কারণ জানতে চাইলে, তাকে লোহার শাবল ও হাতুড়ি দিয়ে পিটিয়ে মাথা ফাটিয়ে রক্তাক্ত জখম করা হয়।
আসামিরা ভুক্তভোগীর শ্লীলতাহানি করে এবং গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। হামলায় ভবনের প্রায় ১ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
বর্তমানে ভুক্তভোগীর স্বামী শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এই বিভাগের আরো খবর
-
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সেবার ঘাটতি চিহ্নিতকরণ ও তা সমাধানে বরিশালের উজিরপুরে অনুষ্ঠিত হয়েছে ইন্টারফেইস মিটিং। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকারি...
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!