- প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৫ ০৭:৫৩ পিএম
বরিশালে শিক্ষার্থীদের মাঝে কৃষিসিনেমা প্রদর্শন
তারুণ্যের উৎসবের অংশ হিসেবে সোমবার বরিশালে শিক্ষার্থীদের মাঝে কৃষিসিনেমা প্রদর্শন করা হয়।
কৃষি তথ্য সার্ভিসের উদ্যোগে নগরীর শহরতলী রহমতপুরে অবস্থিত কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের (এটিআই) শ্রেণিকক্ষে এক আকর্ষণীয় কুইজ প্রতিযোগীতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এটিআইর অধ্যক্ষ কিশোর কুমার মজুমদার।
সভাপতিত্ব করেন আঞ্চলিক কৃষি তথ্য অফিসার শেখ হাবিবুর রহমান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এটিআইর প্রশিক্ষক মো. মোস্তাফিজুর রহমান এবং কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ৫ জন কুইজ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় তিনি বলেন, কোনো একটি বিষয় নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করলে অংশগ্রহণকারীদের মধ্যে কখনো কখনো অমনোযোগী হওয়ার আশংকা থাকে। তবে ভিস্যুয়াল হলে এরকম হওয়াার সম্ভাবনা নেই বললেই চলে। আর যদি কুইজের আয়োজন করা হয় তাহলে পুরস্কারের আশায় সবাই গভীরভাবে শুনবে এবং দেখবে।
এমন ফলপ্রসূ অনুষ্ঠানের আয়োজন করায় কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আজকের দেখা প্রদর্শনী শিক্ষার্থীদের জ্ঞানের পরিধি বাড়িয়ে দিবে। পাশাপাশি ভবিষ্যৎ কর্মজীবনে মাঠ পর্যায়ে ছড়িয়ে দিয়ে কৃষিকে সমৃদ্ধ করবে। অনুষ্ঠানে এটিআইর দু’শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
কুইজ বিজয়ীরা হলেন- মো. শফিকুল ইসলাম, ছাবেকুন নাহার, হাবিবা আক্তার, মো. আল আরাফাত, নুসরাত জাহান।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!