- প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৫ ০৭:৩৪ পিএম
বরিশালে সেইন্ট বাংলাদেশ এর উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি এই প্রতিপাদ্য বিষয় নিয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা সেইন্ট বাংলাদেশ ও গণসাক্ষরতা অভিযান এর আয়োজনে বরিশালে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার (২২ অক্টোবর) সকাল ১১ টায় বরিশাল নগরীর সি এন্ড বি রোডস্থ সেইন্ট বাংলাদেশ এর প্রশিক্ষন কেন্দ্রে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সেইন্ট বাংলাদেশ এর নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর কবির।
শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি এই প্রতিপাদ্য বিষয়ক আলোচনা পত্র উপস্থাপন করেন সেইন্ট বাংলাদেশ এর উপ-পরিচালক আহসান মুরাদ চৌধুরী।
কাউনিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বরিশাল সদর উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন,বিশেষ অতিথি ছিলেন, বরিশাল সদর উপজেলার সাবেক প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ফয়সাল জামিল, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মাহবুবুর রহমান।এছাড়াও অনুষ্ঠানে মুক্ত আলোচনায় অংশ নেন,চাঁদপুরা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন খান,হোগলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, নব আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইব্রাহিম খান,বেসরকারি উন্নয়ন সংস্থা আরোহী এর নির্বাহী পরিচালক মোঃ খোরশেদ আলম, সেইন্ট বাংলাদেশ এর সিনিয়র ম্যানেজার মনিটরিং মিয়া মজিবুর রহমান প্রমুখ।
এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী,সুশীল সমাজের প্রতিনিধি,এসএমসি সদস্য,এনজিও প্রতিনিধি সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন,শিক্ষকরা হলেন জাতির কারিগর।শিক্ষকরা আধুনিক সভ্যতার ভিত্তি তৈরি করেন এবং শিক্ষার্থীদের জীবনে সঠিক মূল্যবোধ ও জ্ঞান প্রবেশ করান।তাঁরা শুধু বইয়ের শিক্ষা দেন না, বরং শৃঙ্খলা ও জীবনযাপনের গুরুত্বপূর্ণ দিকগুলোও শেখান।তাই শিক্ষকতা হতে হবে একটি স্বচ্ছ পেশা। শিক্ষকতার জন্য উপযোগী কর্মস্থল নিশ্চিত করতে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটিকে দায়বদ্ধ থাকতে হবে। কোনো প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক স্বার্থ কে সার্ভ করা শিক্ষকের কাজ নয়।শিক্ষকদের পেশায় সচ্ছলতাই নিশ্চিত করবে ভবিষ্যতে জাতির কর্মদক্ষতা।
এই বিভাগের আরো খবর
-
নলছিটি প্রতিনিধিঃটেন্ডার সংক্রান্ত বিরোধের জেরে মোবাইল ফোনে অশ্লীল ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নলছিটি পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ সোমবার ১০ আগস্ট থেকে ঢাকা-গোপালগঞ্জ রুটে চালু হচ্ছে নতুন ট্রেন ‘অভিযাত্রী...
-
রিয়াজুল হক সাগর, রংপুর।পঞ্চগড়ের সাতমেরা সীমান্ত দিয়ে কাঁটাতারের বেড়া পার হয়ে বাংলাদেশে প্রবেশ করে আখ চুরির অভিযোগে দীপঙ্কর গোপ (৩০)...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধিপটুয়াখালীর গলাচিপা উপজেলার ২ নং গোলখালী ইউনিয়নে কথিত ভুল চিকিৎসার অভিযোগে একটি চার মাসের গাভিন গরুর...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!