- প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২৫ ০৪:৩৩ পিএম
বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ
নিজস্ব প্রতিবেদক: বরিশাল সিটি কর্পোরেশনের ৬নং ওয়ার্ডের দপ্তরখানা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চারটি দোকান ও একটি বসতবাড়ি পরিদর্শন করেছেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। গতকাল রবিবার সকাল ১১টায় তিনি ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের খোঁজখবর নেন এবং তাদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন।
পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন, তাদের ক্ষয়ক্ষতির বিস্তারিত খোঁজ নেন এবং ভবিষ্যতে পাশে থাকার আশ্বাস দেন।
এ সময় তিনি বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হঠাৎ করেই সর্বস্ব হারিয়েছে। এই দুর্দিনে মানবিক দায়িত্ব থেকেই আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। বিএনপি সব সময় মানুষের সুখ-দুঃখের সঙ্গী ছিল এবং থাকবে।
তিনি আরও বলেন, দুর্যোগকালীন সময়ে সরকার ও সংশ্লিষ্ট দপ্তরের পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। দ্রুত ক্ষতিগ্রস্ত দোকান ও বসতঘর পুনর্নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, সম্প্রতি শনিবার বিকেল ৫টায় দপ্তরখানা এলাকায় সংঘটিত অগ্নিকাণ্ডে চারটি ছোট ব্যবসা প্রতিষ্ঠান ও একটি বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়। এতে কয়েকটি পরিবার ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়ে এবং অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে।
এই বিভাগের আরো খবর
-
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সেবার ঘাটতি চিহ্নিতকরণ ও তা সমাধানে বরিশালের উজিরপুরে অনুষ্ঠিত হয়েছে ইন্টারফেইস মিটিং। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকারি...
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!