- প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৫ ০৯:২৭ এএম
বরিশালে নিরাপদ সড়ক নিশ্চিতকরণে টাউনহল মিটিং
বরিশাল
বরিশালে সচেতন ও দায়িত্বশীল নাগরিক মহল এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘নিরাপদ সড়ক নিশ্চিতকরণে করণীয়’ শীর্ষক টাউনহল সভা অনুষ্ঠিত হয়েছে। দ্যা এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতা ও ফরেন, কমনওয়েলথ এন্ড ডেভেলপমেন্ট অফিস(এফসিডিও)’ এর অর্থায়নে এ সভার ইউরো কনভেনশন হলে আয়োজন করে লাল সবুজ সোসাইটি। অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় প্রতিরোধ, ট্রাফিক আইন বাস্তবায়ন, পথচারী ও যানবাহন ব্যবহারকারীদের নিরাপত্তা, গণপরিবহন ব্যবস্থার উন্নয়ন এবং নাগরিক সচেতনতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ টাউনহল মিটিংয়ে সরকারি সংস্থা, ট্রাফিক বিভাগ, পরিবহন খাতের প্রতিনিধি, সুশীল সমাজ, শিক্ষক, যুব সংগঠন, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মী, শ্রমিকরা অংশগ্রহণ করেন। আলোচকরা দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করা, সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা এবং আইনের কঠোর প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন। সভায় বক্তারা বলেন, “সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিকদের দায়িত্বশীল আচরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিবছর দুর্ঘটনায় বহু হতাহতের খবর দেখা যায়। একটু সচেতনতা বৃদ্ধি ও দায়িত্বশীল আচরণ এ সংখ্যা কমিয়ে আনতে সহায়তা করবে।”
সভায় উপস্থিত ছিলেন বরিশাল দক্ষিণ জেলা শাখার সদস্য সচিব এডভোকেট আবুল কালাম শাহিন, বরিশাল মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মাহমুদ হোসাইন দুলাল, বরিশাল-৫ আসনের এনসিপি মনোনীত প্রার্থী নুরুল হুদা মিলু চৌধুরি, বরিশাল মহানগর বাসদের সদস্য সচিব ডা: মনিষা চৌধুরী, গণপরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রাসেল, বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হানুজ্জামান, বরিশাল ট্রাফিক পুলিশ এএসপি রতন চন্দ্র, বরিশাল সিটি কর্পোরেশনের দায়িত্বশীল ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : প্রয়াত বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে গোপালগঞ্জে আলোচনা সভা...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০জন আহত হয়েছে।শুক্রবার (১৪ আগস্ট)...
-
একটি দেশের অর্থনৈতিক পুনর্গঠন শুধু সরকারের নীতিনির্ধারণের ওপর নির্ভর করে না; সেই নীতি কতটা দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়িত হচ্ছে, তার...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!