শিরোনামঃ

বরিশালে নাগরিক সংলাপ : নারীর প্রতি সাইবার অপরাধ অনেক ক্ষেত্রেই জেন্ডারভিত্তিক সহিংসতাকে উসকে দেয়

প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, ভুক্তভোগীদের আইনি সহায়তা নিশ্চিত এবং প্রতিটি জেলায় সাইবার ক্রাইম আদালত সম্প্রসারণের দাবি জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। সোমবার বিকেলে বরিশালের বিডিএস মিলনায়তনে ‘প্রযুক্তির সহায়তায় জেন্ডারভিত্তিক সহিংসতা নিরসনে আমাদের করণীয়’ শীর্ষক নাগরিক সংলাপে বক্তারা এসব দাবি জানান। ‘আন্তঃপ্রজন্মভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক নারী আন্দোলন শক্তিশালী করণ’ প্রকল্পের আওতায় এ সংলাপের আয়োজন করা হয়

ম্যাপের নির্বাহী পরিচালক ও বরিশাল কোয়ালিশনের সদস্য শুভঙ্কর চক্রবর্তী লিখিত বক্তব্যে বলেন, নারীর প্রতি সাইবার অপরাধ অনেক ক্ষেত্রেই জেন্ডারভিত্তিক সহিংসতাকে উসকে দেয়। ডিপফেক ভিডিও, কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি ভুয়া ছবি ও ভিডিওসহ নতুন ধরনের অপরাধ সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে হবে।
সংলাপে জেলা ও উপজেলা পর্যায়ে সাইবার অপরাধ দমনে টাস্কফোর্স গঠন, স্কুল-কলেজের শিক্ষার্থীদের প্রশিক্ষণ, ভুক্তভোগীদের আইনি সহায়তা এবং পুলিশ ও বিচারসংশ্লিষ্টদের সংবেদনশীল ভূমিকার দাবি জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা মেহেরুন নাহার মুন্নি, কোয়ালিশন টিমের সমন্বয়কারী নাসরিন জাহান পিউরি, প্রজেক্ট কো-অর্ডিনেটর মেহনাজ রহমান, শুভ’র নির্বাহী পরিচালক হাসিনা বেগম নিলাসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। সভাপতিত্ব করেন মহিলা পরিষদের সভানেত্রী অধ্যাপক শাহ সাজেদা।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?