- প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৫ ০১:৫৪ পিএম
বরিশালে ইন্টার্ন চিকিৎসকদের অভ্যর্থনা জানালো এনডিএফ
বরিশাল
ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) উদ্যোগে ইন্টার্ন চিকিৎসকদের অভ্যর্থনা জানানো হয়েছে। ২৫ নভেম্বর মঙ্গলবার বরিশাল নগরীর পুলিশ লাইন সেলিব্রেশন পয়েন্টে নতুন চিকিৎসকদের যাত্রা আরও সুগম, দক্ষ ও মানবসেবায় অনুপ্রাণিত করতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি আয়োজন করা হয় ।
ন্যাশনাল ডক্টরস ফোরাম বরিশালের সভাপতি প্রফেসর ডা. খান আবদুর রউফের সভাপতিত্বে এবং সেক্রেটারি ডা. কেএম জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বরিশালের সুপারিনটেনডেন্ট- বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. আলতাফ উদ্দিন আহমেদ, বিএম কলেজ ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোয়াজ্জেম হোসাইন, শিশু রোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. আবদুল হামিদ শেখ, মাইক্রোবায়োলজিস্ট প্রফেসর ডা. এস. এম. ইকবালুর রহমান, শেবাচিম হাসপাতালের নিউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. এইচ. এম. রফিকুল বারী, হেপাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আল মামুন হোসেন, পটুয়াখালী মেডিকেল কলেজের ইএনটি বিভাগের সহকারী অধ্যাপক ডা. আফজাল করিম, বরিশালের সাবেক বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মাহবুবুর রহমান, শেবাচিম শিশু রোগ বিশেষজ্ঞ ডা. মো. নুরুল আলম, বিভাগীয় সার্জন ডা. মো. সুলতানা মাহমুদ, ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডা. মো. মহসিন হাওলাদার প্রমুখ।
অতিথিবৃন্দ তাদের বক্তব্যে নতুন ইন্টার্ন চিকিৎসকদের মানবিক মূল্যবোধ, পেশাগত দায়িত্ববোধ, আত্মনিবেদন ও উন্নত চিকিৎসা সেবায় দক্ষতা বাড়ানোর বিষয়ে দিকনির্দেশনা দেন। তারা বলেন, নতুন প্রজন্মের ডাক্তাররাই আগামী দিনের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও উন্নত ও জনবান্ধব করে তুলবেন।
অনুষ্ঠানে ২০২৫ সালের নতুন ডাক্তারদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং তাদের পাশে থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করে এনডিএফ। ##
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!