- প্রকাশিত: ২২ জুন ২০২৫ ০৪:০৬ পিএম
বরিশালে হতাশাগ্রস্থ সংবাদকর্মীর আত্মহত্যা
বরিশাল :
আর্থিক দৈন্যতায় চরম হতাশাগ্রস্থ হয়ে বরিশালের উজিরপুর উপজেলার এক সংবাদকর্মী কীটনাশক পান করে আত্মহত্যা করেছে।
আজ রবিবার (২২ জুন) ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাওন চক্রবর্তী (৩২) নামের ওই সংবাদকর্মীর মৃত্যু হয়েছে।
মৃত শাওন চক্রবর্তী উজিরপুর উপজেলার পূর্ব বামরাইল গ্রামের কুটিশ্বর চক্রবর্তীর ছেলে। তিনি (শাওন) উজিরপুর পৌর প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক ও উপজেলা পুরোহিত কল্যান সমিতির যুগ্ন সাধারণ সম্পাদক ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, আর্থিক দৈন্যতায় এক পুত্র সন্তানের জনক শাওন চক্রবর্তী বেশ কয়েকদিন থেকে চরম হতাশাগ্রস্থ ছিলেন।
গত কয়েকদিন আগে নিজের ফেসবুক আইডি থেকে শাওন তার আত্মহত্যার জন্য পরিবারের কেউ দায়ী নয়; তার শিশু ছেলের ভবিষ্যত নিয়ে চরম হতাশাগ্রস্থ মর্মে একটি পোস্ট করেন। বিষয়টি সবার নজরে আসার পর তাকে পরিবারের সদস্য ও সহকর্মীরা অনেক বোঝানোর পর ফেসবুক পোস্টটি ডিলেট করা হয়।
এরপর শনিবার (২১ জুন) দিবাগত রাতে পরিবারের সবার অজান্তে শাওন চক্রবর্তী কীটনাশক পান করেন। পরবর্তীতে পরিবারের সদস্যরা মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা ও পরে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় ওইদিন রাতেই তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর রবিবার ভোরে সে মৃত্যুবরণ করেন।
শাওন চক্রবর্তীর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পরলে সহকর্মী, এলাকাবাসী ও পরিবারের সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!