- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত: ২ মে ২০২৬ ১১:০১ এএম
বরিশালে গণশিল্পী সংস্থার আয়োজনে মে দিবসের গাণ
মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ গণশিল্পী সংস্থা, বরিশাল জেলা কমিটির উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি পঙ্কজ ঘোষ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাইদুর রহমান পান্থ।
শুক্রবার নগরীর হাসপাতাল রোডে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে মে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা এবং গণসংগীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও গান পরিবেশন করেন সংগঠনের সহ-সভাপতি অধ্যাপিকা দীপ্তি রানী ঘোষ, সঞ্জয় কুমার হালদার, সিনিয়র সদস্য অধ্যাপক বিনয় হালদার, অধ্যাপক উত্তম কুমার সুতর, শিল্পী রানী ঘোষ, সৈকত রানা দে, তানজিম মাহমুদ সিয়াম, চন্দন দাস, সাকিব উল হক, সঞ্জয় দত্তসহ আরও অনেকে।
সাংস্কৃতিক পর্বে পরিবেশিত হয় শ্রমিক আন্দোলনের প্রেরণাদায়ী গান জন হেনরী, লাল সালাম, হেইসা মালো এবং লাঞ্ছিত নিপীড়িত মানুষের জয়।
বক্তারা তাদের বক্তব্যে মে দিবসের শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে তাদের আত্মত্যাগের কথা তুলে ধরেন। তারা শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলনের ওপর গুরুত্বারোপ করেন।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!