- প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৫ ০৭:৪৩ পিএম
বরিশালে আন্ত:বিশ্ববিদ্যালয় ডিবেট প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত
‘গণতান্ত্রিক সমাজে তারুণ্যের কণ্ঠস্বর ও নাগরিক দায়িত্ব’ থিমকে ধারণ করে বরিশালে লাল সবুজ সোসাইটি আয়োজন করে ‘ইন্টার-ইউনিভার্সিটি ডিবেট প্রতিযোগিতা ২০২৫’।
শুক্রবার (১৪ নভেম্বর ২০২৫) বরিশালের বাংলাদেশ শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এ প্রতিযোগিতায় বরিশালের ব্রজমোহন কলেজ , ইউনিভার্সিটি অফ গ্লোবাল ভিলেজ , বরিশাল বিশ্ববিদ্যালয় ও শেরে বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। দুই ধাপের প্রাথমিক রাউন্ড শেষে সেরা দুই দল ফাইনালে মুখোমুখি হয়-
দিনব্যাপী এই কর্মসূচিতে সকাল সাড়ে ১০টা থেকে থেকে বিকেল ৫টা পর্যন্ত নাগরিক অধিকার নিয়ে বিতর্ক, আলোচনা এবং পরবর্তীতে পুরস্কার বিতরণী পর্ব অনুষ্ঠিত হয়।
লাল সবুজ সোসাইটি কর্তৃক প্রতিযোগিতাটি আয়োজন করা হয় 'রিক্লেইম সিভিক স্পেস থ্রো ডায়লগ এন্ড সিটিজেন জার্নালিজম’ প্রকল্পের আওতায় ও এশিয়া ফাউন্ডেশনের(পেরি প্রোগ্রাম) এর সহায়তা এবং ফরেন, কমনওয়েলথ এন্ড ডেভেলপমেন্ট অফিসের অর্থায়নে।
বিতর্ক প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ এর প্রাক্তন বিতার্কিক এ এস এম আক্রামুল হুদা বাপ্পি,
চাউলাকাঠি ইসলামিয়া ফাজিল মাদ্রাসার প্রভাষক শামসুর নাহার পপি, কুষ্টিয়া ডিবেটিং সোসাইটির প্রাক্তন সভাপতি কাজী নিশাত আঞ্জুম(সেমন্তী) ও স্পিকার হিসেবে ছিলেন বরিশালের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক শামিম আহসান।
আয়োজকরা জানান, “এই আয়োজনের মাধ্যমে আমরা তরুণদের যুক্তি, মতামত ও নাগরিক দায়িত্ববোধের চর্চাকে উৎসাহিত করতে চাই।
এটি শুধু একটি বিতর্ক নয়, বরং সচেতন নাগরিক গড়ে তোলার এক অনন্য প্ল্যাটফর্ম।”
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার অলক কান্তি শর্মা,
সমাজসেবা অধিদপ্তর সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ।
এ বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করা ছাড়াও, বরিশালের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের সংগঠনের প্রতিনিধি , সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!