- প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৫ ১১:৩৬ এএম
বরিশাল মেডিকেলকে সৌন্দর্যবর্ধন করার উদ্যোগ
বরিশালে শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালকে সৌন্দর্যবর্ধন করার উদ্যোগ নেয়া হয়েছে। মেডিকেল কলেজ ও হাসপাতালে পূবালী ব্যাংক পিএলসি, হাসপাতাল রোড শাখার উদ্যোগে ও তত্ত্বাবধানে পূবালী ব্যাংকের সকল আধুনিক ডিজিটাল ব্যাংকিং সেবা সম্পর্কে অবহিত করার লক্ষ্যে এক সপ্তাহব্যাপী “ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন” এর উদ্বোধনী অনুষ্ঠানে এই উদ্যোগ গ্রহন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ. কে. এম. মশিউল মুনির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শের-ই-বাংলা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আনোয়ার হোসেন বাবলু, পূবালী ব্যাংক পিএলসির উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মুহাম্মদ মোশাহিদুল্লাহ ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও শাখা প্রধান (ব্যবস্থাপক) মূণাল কান্তি দাস। এছাড় অনুষ্ঠানে বরিশাল অঞ্চলের অন্যান্য শাখার ব্যবস্থাপকবৃন্দ উপস্থিত ছিলেন।
ক্যাম্পেইনে জানানো হয়, মেডিকেল কলেজের শিক্ষার্থীরা পূবালী ব্যাংকের সকল ডিজিটাল ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন। তাদের উচ্চ শিক্ষার জন্য রয়েছে এডুকেশন লোন সুবিধা। এছাড়া কলেজ ও হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ক্রেডিট কার্ডের আজীবন ইস্যু ও বার্ষিক চার্জ ফ্রি সুবিধা, হোম লোন, কার লোনসহ বিভিন্ন আকর্ষণীয় অফার চালু রয়েছে।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক:শুক্রবার ছুটির দিন বিকেলে আন্তর্জাতিক কসমেটিকস প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখলেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা...
-
বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ)-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও কার্যনির্বাহী কমিটির সদস্য প্রয়াত সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া...
-
একটি চুক্তি কতটা দীর্ঘস্থায়ী হতে পারে? আর দুই দেশের সম্পর্কের মৌলিক পরিবর্তন ঘটলে সেই চুক্তির সুবিধা কি আগের মতো বহাল...
-
ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) পরীক্ষার ফলাফলে ১ম ব্যাচেই প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে বরিশাল বিভাগে প্রতিষ্ঠিত প্রথম...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!