- প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৬ ১০:৩৮ এএম
বরিশাল জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বাকেরগঞ্জ থানার কে এম সোহেল রানা
বাকেরগঞ্জ প্রতিনিধি :
ডিসেম্বর ২০২৫ মাসে বরিশাল জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ কে.এম সোহেল রানা। আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও জনসেবায় দক্ষতা ও পেশাদারিত্বের স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বরিশাল জেলা পুলিশ সুপার (এসপি) ফারজানা ইসলাম ওসি কে এম সোহেল রানার হাতে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেন। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
জানা যায়, দায়িত্ব পালনকালে থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদক ও সন্ত্রাসবিরোধী কার্যক্রম জোরদার, দ্রুত অপরাধ উদ্ঘাটন এবং সাধারণ জনগণের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলায় বিশেষ অবদান রাখেন ওসি কে এম সোহেল রানা। তার নেতৃত্বে বাকেরগঞ্জ থানার কার্যক্রম প্রশংসিত হওয়ায় তাকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়।
সম্মাননা গ্রহণকালে ওসি কে এম সোহেল রানা বলেন, এই স্বীকৃতি তাকে আরও দায়িত্বশীল ও উৎসাহিত করবে। তিনি এই অর্জনের কৃতিত্ব থানার সকল পুলিশ সদস্য ও এলাকাবাসীর সহযোগিতার প্রতি উৎসর্গ করেন।
উল্লেখ্য, বরিশাল জেলা পুলিশের মাসিক মূল্যায়নের ভিত্তিতে প্রতিটি থানার কর্মদক্ষতা পর্যালোচনা করে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচন করা হয়।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!