- প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৫ ০৯:২২ এএম
বরিশাল ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ফিকচার প্রস্তুত উদ্বোধনী খেলা ৩০ সেপ্টেম্বর।
রিপোর্ট- এজাজ আল মাহমুদ সুজন
খেলাধুলা আমাদের তরুণ সমাজকে গড়ে তোলে তেমনি সাংস্কৃতিক ঐক্য প্রতিফলিত হয়। আজ ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল ৫ টায় জেলা প্রশাসন বরিশাল এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এই স্লোগান নিয়ে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে বহু আকাঙ্ক্ষিত জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন এর উপস্থিতিতে আজ বরিশাল জেলার ১০ টি উপজেলার উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ ও বরিশাল সিটি কর্পোরেশনের প্রতিনিধির অংশগ্রহণে খেলার ফিকচার প্রস্তুত করা হয়। লটারির মাধ্যমে এই ফিকচার প্রস্তুত কার্যক্রম সম্পূর্ণ করা হয়। আগামী ৩০ সেপ্টেম্বর দুপুর ২টা ৩০ মিনিটে কবি জীবনানন্দ দাশ বরিশাল স্টেডিয়ামে বাকেরগঞ্জ বনাম মেহেন্দিগঞ্জ উপজেলার মধ্যকার খেলা দিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর পর্দা উন্মোচিত হবে। বরিশাল জেলার ১০ টি উপজেলা এবং বরিশাল সিটি কর্পোরেশনসহ মোট ১১টি দল নিয়ে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। খেলায় একাধিক বিদেশি খেলোয়াড়ের অংশগ্রহণ থাকবে।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!