- প্রকাশিত: ৫ জুলাই ২০২৫ ০৬:৫৭ পিএম
বরিশাল-ঢাকা মহাসড়ক খানাখন্দ আর টিউমারে ভরা
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : সড়কের কার্পেটিং উঠে গিয়ে সৃষ্টি হয়েছে ছোট বড় অসংখ্য গর্ত। কোথাও আবার জেগে ওঠেছে টিউমার। সরেজমিনে দেখে বোঝার উপায় নেই এটা ব্যস্ততম বরিশাল-ঢাকা মহাসড়ক। খানাখন্দে ভরা এসব স্থানে ছোট-বড়, মাঝারি ও ভারী যানবাহন চলতে গিয়ে অহরহ ঘটছে দুর্ঘটনা, বিকল হচ্ছে গাড়ি, সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজটের। সড়কটির বেহাল দশায় প্রতিনিয়ত চরম দুর্ভোগের শিকার হচ্ছেন দক্ষিণাঞ্চলের কয়েক লাখ মানুষ।
সরেজমিন শনিবার দুপুরে দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার বরিশালের গৌরনদী, টরকী বাসষ্ট্যান্ড এলাকা ঘুরে দেখা গেছে, মহাসড়কের অসংখ্য স্থানে বিটুমিন (পিচ) আর পাথরের কার্পেটিং উঠে কাঁদা মাটির সড়কে পরিণত হয়েছে। সড়কটির দুই পাশে ঢালের মাঝে সৃষ্টি হয়েছে অসংখ্য গর্ত। পিচ-পাথর একাকার হয়ে মহাসড়কের মধ্যে উচু হয়ে টিউমারে রুপ নিয়েছে। ফলে ব্যস্ততম বরিশাল-ঢাকা রুটে চলাচলকারী বিভিন্ন ভারী যানবাহন, ইজিবাইক, মাহিন্দ্রা, মোটরসাইকেল, ব্যাটারি চালিত ভ্যান ও রিক্সা গর্তের কারণে ধীরগতিতে চলাচল করতে গিয়ে তীব্র যানজটের সৃষ্টি করছে। পাশাপাশি দুরপাল্লার পরিবহনের বিবেকহীন ওভারটেকিংয়ের কারণে ছোট যানবাহনের দুর্ঘটনা লেগেই রয়েছে। তবে বরিশাল সড়ক ও জনপদ বিভাগ মহাসড়কের গর্ত ভরাট করতে ইটের সুরকি দিয়ে উন্নয়ন কাজ অব্যাহত রেখেছে।
মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ডের ব্যবসায়ী মনিষ চন্দ্র বিশ্বাস সহ একাধিক ব্যবসায়ীরা জানিয়েছেন, অনেকদিন ধরেই মহাসড়কের বেহাল দশা। সড়কের কোথাও খানাখন্দ আবার টিউমারের মত উচু হয়ে আছে। এতে করে প্রতিনিয়ত অত্যন্ত ঝুঁকি নিয়ে হাজার হাজার যানবাহন চলাচল করছে। যে কারনে পূর্বের চেয়ে সড়ক দূর্ঘটনা বহুগুনে বৃদ্ধি পেয়েছে। তিনি আরও বলেন, পদ্মা সেতু উদ্বোধনের আগে এ সড়কটি ছয়লেন করা উচিত ছিলো। তা না করে সেতু চালু করায় পরিবহনসহ অন্যান্য যানবাহনের চাঁপ পূর্বের তুলনায় বহুগুন বেড়ে যাওয়ায় সড়ক যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি সরু সড়ক এখন মৃত্যুকূপে পরিনত হয়েছে।
এ রুট দিয়ে চলাচলকারী একাধিক পরিবহন ও ট্রাক চালকরা জানিয়েছেন, মালবাহী পরিবহন ও যাত্রীবাহী পরিবহনের চাকা গর্তের মধ্যে পড়ে ইঞ্জিন বিকল সহ ও টায়ার-টিউবে সমস্যা হচ্ছে। পাশাপাশি যাত্রীদেরও চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। যানবাহন চালকেরা গুরুত্বপূর্ণ এ মহাসড়কটি দ্রæত সংস্কারের জন্য সংশ্লিষ্টদের প্রতি জোর দাবি করেছেন। এবিষয়ে বরিশাল সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নাজমুল ইসলাম জানিয়েছেন, টানা বৃষ্টির কারনে সড়কটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃষ্টির কারনে পাথর-পিচ দিয়ে সড়কটি সংস্কার করা যাচ্ছেনা। এরপরও ইটের সুরকি ফেলে গর্তগুলো ভরাট কাজ চলছে। বৃষ্টিপাত শেষ হলেই দ্রæতগতিতে সংস্কার কাজ শুরু করা হবে।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!