- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত: ৩ আগস্ট ২০২৬ ০৫:০৩ পিএম
বরিশাল ব্রজমোহন কলেজ ছাত্র ইউনিয়নের নেতৃত্বে মারজান, অর্ণব
বরিশালে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সরকারি ব্রজমোহন কলেজ সংসদের ১৯তম সম্মেলন ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে কাজী মারজানকে সভাপতি, অর্ণব রায়কে সাধারণ সম্পাদক এবং তন্নি দাসকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ১৩ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) "নব নবীণের লাগি, প্রদীপ ধরিয়া আধারের বুকে আমরা রয়েছি জাগি" স্লোগানকে ধারণ করে এ সম্মেলনের আয়োজন করা হয়।
কাউন্সিল অধিবেশনের আগে অনুষ্ঠিত উদ্বোধনী সমাবেশের উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক মনিষা ওয়াহিদ। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষকনেতা অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক উন্মেষ রায়।
এ সময়ে বক্তারা বলেন, শিক্ষাকে বাণিজ্যিকীকরণের ফলে এটি একটি নির্দিষ্ট শ্রেণির পণ্যে পরিণত হয়েছে। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে একই ধারার বিজ্ঞানভিত্তিক, গণমুখী শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। তারা অভিযোগ করেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় শিক্ষার সাম্প্রদায়িকীকরণ চলছে এবং দেশে ভয়ের সংস্কৃতি তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে সমাজের অগ্রসর অংশ হিসেবে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক ও বৈষম্যহীন শিক্ষাব্যবস্থার দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান তারা।
কাউন্সিল অধিবেশনে সভাপতি হিসেবে কাজী মারজান, সাধারণ সম্পাদক হিসেবে অর্ণব রায় এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে তন্নি দাস নির্বাচিত হন।
নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন,
সহসভাপতি সাজ্জাদুল ইসলাম, সহকারী সাধারণ সম্পাদক সাবরিনা মমতাজ, কোষাধ্যক্ষ সাদমান ইশরাক, দপ্তর সম্পাদক হাসিবুল হাসান, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মেহেবুবুল বাশার নিভান, সাংস্কৃতিক সম্পাদক অর্পিতা দেবনাথ এবং সদস্য তরিকুল ইসলাম শোভন ও সুজয় সরকার। কমিটির দুটি সদস্যপদ কো-অপ্টের মাধ্যমে পূরণ করা হবে।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বরিশাল জেলা সংসদের সভাপতি সুজয় সরকার নবনির্বাচিত নেতাদের শপথবাক্য পাঠ করান। শপথ শেষে নবনির্বাচিত নেতারা বৈষম্যমূলক, অগণতান্ত্রিক ও সাম্প্রদায়িক শিক্ষাব্যবস্থার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
এই বিভাগের আরো খবর
-
বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষাবিদ অধ্যক্ষ মো. বেলায়েত হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার। এ উপলক্ষে বরিশালে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে বেলায়েত...
-
শতাধিক ব্যক্তিকে গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ জিয়াউল আহসান‘র বিরুদ্ধে। আছে মানবতাবিরোধী অপরাধের একাধিক মামলা। সেনাবাহিনী থেকে হারিয়েছেন চাকরিও। কার্যক্রম...
-
বরিশাল বিভাগে ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ ব্যাচের প্রশিক্ষণার্থীদের নিয়ে Career & Success Story Sharing Session অনুষ্ঠিতনিজস্ব প্রতিবেদক:ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : ২০২৩ সালের পর দীর্ঘ বিরতি শেষে আবারো গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবল। ব্রাদার্স...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!