- প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৬ ০৩:১৮ পিএম
বরগুনায় রাজনৈতিক সংঘর্ষ, জামায়াত কর্মীদের হামলায় বিএনপির দুই নেতা গুরুতর আহত
সোহাগ হাওলাদার, বরগুনাঃ
বরগুনার পাথরঘাটায় জামায়াতে ইসলামী ও বিএনপির কর্মী-সমর্থকদের মধ্যে রাজনৈতিক সংঘর্ষ, জামায়াত কর্মীদের ছুরিকাঘাত ও মারধরে উপজেলা বিএনপির দুই নেতা গুরুতর আহত হওয়ার অভিযোগ করেছেন উপজেলা বিএনপি। আহত ওই দুই নেতাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যার পরে পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের খলিফার হাট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। হামলার বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।
গুরুতর আহতরা হলেন, পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়ন যুবদলের সদস্য সরোয়ার হোসেন ফারুক এবং ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সেলিম বেপারী।
পাথরঘাটা উপজেলা বিএনপি সূত্র জানায়, খলিফার হাট বাজারের একটি দোকানে বিএনপির কয়েকজন নেতাকর্মী বসে চা পান ও রাজনৈতিক আলোচনা করছিলেন। এ সময় সেখানে থাকা জামায়াতের কিছু নেতাকর্মীদের সঙ্গে রাজনৈতিক বিষয় নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে তারা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে বিএনপির নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা করেন। এ সময় জামায়াতের কর্মীদের ছুরিকাঘাত ও লাঠিসোঁটার আঘাতে সরোয়ার হোসেন ফারুক এবং সেলিম বেপারী নামে উপজেলা বিএনপির দুই নেতা গুরুতর আহত হয়। পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
জামায়াত ও বিএনপির মধ্যে সংঘর্ষের বিষয়ে পাথরঘাটা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মাসুদুল আলম বলেন, চরদোয়ানী এলাকার ঘটনা এখন পর্যন্ত তেমন কিছু জানতে পারিনি।
বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ুন হাসান শাহিন বলেন, “জামায়াত-শিবিরের অতর্কিত হামলায় আমাদের দুইজন উপজেলা বিএনপি'র নেতা গুরুতর আহত হয়েছেন। তাদের উন্নত চিকিৎসার জন্য ইতিমধ্যেই বরিশাল নেয়া হয়েছে। এটি অত্যন্ত নিন্দনীয় ও কাপুরুষোচিত ঘটনা। আমার মনে করি রাজনৈতিক সহনশীল পরিবেশকে নষ্ট করার জন্য এরকম পরিকল্পিত হামলা করা হয়েছে। আমরা প্রশাসনকে ইতিমধ্যেই জানিয়েছি। এছাড়াও আমাদের নেতাকর্মীদের শান্ত থাকার নির্দেশ দিয়েছি, যাতে এলাকায় কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়।”
এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মংচেনলা বলেন, “চরদুয়ানী এলাকায় জামায়াত ও বিএনপির কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন, তবে বিএনপির দুইজন গুরুতর আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”
এই বিভাগের আরো খবর
-
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ॥ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, একটা মানব শিশুকে যেভাবে আমরা লালন-পালন করি,...
-
নলছিটি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটিতে উপজেলা পরিষদের অভ্যন্তরস্থ মিনি শিশু পার্কের সংস্কার কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!