শিরোনামঃ

বরগুনায় ম্যাথ ক্লাবের শুভ যাত্রা, নেতৃত্বে অধ্যাপক আহসান হাবিব ও রেজাউল ইসলাম টিটু



সোহাগ হাওলাদার,বরগুনাঃ

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও গণিতে আগ্রহ বাড়ানোর লক্ষ্য নিয়ে বরগুনায় গঠিত হয়েছে বরগুনা ম্যাথ ক্লাব (BMC)। রবিবার সন্ধ্যায় বরগুনা শহরের কাঠপট্টিতে অবস্থিত ক্লাবের অস্থায়ী কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে জেলা কমিটি ঘোষণা করা হয়।

বরগুনা সরকারি কলেজের সহকারী অধ্যক্ষ প্রফেসর আহসান হাবিবকে সভাপতি এবং বরগুনা প্রেসক্লাবের সহসভাপতি, লেখক ও সাংবাদিক রেজাউল ইসলাম টিটুকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন—

সিনিয়র সহ-সভাপতি: গৌরীচন্না নবাব সলিমুল্লাহ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. নাজমুল ফারুক

সহ-সভাপতি: বরগুনা সরকারি মহিলা কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক হাফসা সুলতানা

সাংগঠনিক সম্পাদক: ফটো সাংবাদিক আরিফুর রহমান

প্রচার সম্পাদক: দীপ্ত টিভির বরগুনা প্রতিনিধি শাহ আলী

কোষাধ্যক্ষ: নলী মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো. সাইফুল ইসলাম সবুজ

দপ্তর সম্পাদক: বরগুনা সরকারি কলেজের সহকারী অধ্যাপক জি.এম. নজরুল ইসলাম

সদস্য: বরগুনা জিলা স্কুলের গণিত শিক্ষক মো. আরিফুল ইসলাম

নবগঠিত কমিটি জানায়, আগামী জানুয়ারি মাসে বরগুনা জেলার প্রায় এক হাজার শিক্ষার্থীকে নিয়ে একটি বড় পরিসরের গণিত উৎসব আয়োজন করা হবে। পাশাপাশি জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিশু-কিশোরদের মেধা বিকাশে গণিতভিত্তিক প্রতিযোগিতা, কর্মশালা ও প্রশিক্ষণমূলক কার্যক্রম পরিচালনা করা হবে।

ক্লাবটির মাধ্যমে বরগুনার শিক্ষার্থীদের মধ্যে গণিতচর্চা আরও বিস্তৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?