- প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২৫ ০৩:০১ পিএম
বরগুনায় মর্যাদাপূর্ণ আয়োজনে পালিত হলো বেগম রোকেয়া দিবস
সোহাগ হাওলাদার,বরগুনাঃ
নারী জাগরণের অগ্রদূত মহীয়সী বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে বরগুনায় নানা মর্যাদাপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে বেগম রোকেয়া দিবস উদযাপিত হয়েছে। এ সময় নারী উন্নয়নে অবদান রাখা ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয়।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে বরগুনা জেলা প্রশাসকের কার্যালয় থেকে রেলির মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয় পরে সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বেসরকারি উন্নয়ন সংস্থা জাগোনারী'র (WLiE) প্রকল্পের সহযোগিতায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন এবং বরগুনার সিভিল সার্জন ডা. আবুল ফাত্তাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক রূপ কুমার পাল।
আলোচনা সভায় জাগোনারী'র নির্বাহী পরিচালক হোসনে আরা হাসি বলেন, নারীকে না ভেবে নারীকে কাজ করার সুযোগ করে দিতে হবে। নারী নেতৃত্ব বিকাশ ও জরুরি পরিস্থিতিতে নারীর সক্ষমতা বৃদ্ধিতে আমরা কাজ করছি। সকলকেই নারীদের কাজে সহযোগীতার হাত বাড়াতে হবে।
এ সময় বরগুনার প্রথম নারী জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার বলেন, নারী পুরুষ আলাদা কোন বিষয় নেই। সবাই মানুষ, সবাই সমাজে সমানভাবে কাজ করার অধিকার রাখে। আসুন আমরা নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই এবং ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার সদর ইউনিয়নের বিপিসি (বোয়ালিয়া, পক্ষিয়া ও চরখালী) স্কুল অ্যান্ড কলেজের কলেজ শাখায় নেই...
-
নিজস্ব প্রতিবেদক ॥বরিশালের গৌরনদীতে রাতের আধাঁরে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান সৈকত গুহ...
-
যবিপ্রবি প্রতিনিধিঃযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডেটা সায়েন্স (এএসডিএস) বিভাগের শিক্ষার্থীদের আধুনিক শিক্ষা ও গবেষণার সুবিধার্থে...
-
কামরুল সিকদার ভোলা -জেলা প্রতিনিধি দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ- এ প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার চরফ্যাশনে নানা আয়োজনের মধ্যে দিয়ে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!