- প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২৫ ০৪:৩৩ পিএম
বরগুনায় লজিক প্রকল্পের জলবায়ু ঝুঁকি বীমা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
তালতলী(বরগুনা)প্রতিনিধি।।
বরগুনায় লজিক প্রকল্পের আওতাভুক্ত সমবায় সমিতির লিডার এবং যুব সেচ্ছাসেবকদের অংশগ্রহণে জলবায়ু ঝুঁকি বীমা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২৯ নভেম্বর শনিবার সকাল ৯.০০ ঘটিকায় বরগুনা সদর পুলিশ লাইন সড়কের আরডিএফ ট্রেনিং সেন্টারে লজিক প্রকল্পের আয়োজনে প্রকল্পভূক্ত ইউনিয়নের সমবায় লিডার এবং যুব স্বেচ্ছাসেবকদের নিয়ে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় উপস্থিত ছিলেন লোকাল গভর্নমেন্ট ইনিশিয়েটিভ অন ক্লাইমেট চেঞ্জ (লজিক) প্রকল্পের জেলা সমন্বয়কারী জনাব মো. জিল্লুর রহমান, ডিসিসি জনাব ফজলে এলাহী, উপজেলা ফ্যাসিলিটেটর দীপংকর চন্দ্র দাস। কর্মশালায় মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গ্রীনডেল্টা ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের জলবায়ু ঝুঁকি বীমা নিরসন স্পেশালিষ্ট জনাব মো. তাহমিদ আরাফ।
প্রকল্পের জেলা সমন্বয়কারী জনাব মো. জিল্লুর রহমান উপস্থিত সকল সমবায় সমিতির লিডার এবং যুব সেচ্ছাসেবকদের উদ্দেশ্যে লজিক প্রকল্পের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করেন। প্রকল্পের সাথে যুক্ত সমবায় সমিতির সকল সদস্যদের ভবিষ্যতের কথা চিন্তা করে জলবায়ু ঝুঁকি নিরসন বীমা কতটা গুরুত্বপূর্ণ তা নিয়ে মূল্যবান মতামত তুলে ধরেন। লজিকের সাথে ঝুঁকি বীমার গুরুত্ব সম্পর্কে সকল সদস্যদের সাথে উঠান বৈঠকের মাধ্যমে আলোচনা করার জন্য তিনি আশা ব্যক্ত করেন এবং প্রকল্পের সাথে জড়িত সকল সদস্যগণ ভবিষ্যতে এক একজন মডেল সদস্য হিসাবে সমাজে তাদের অবস্থান তৈরি করবেন।
প্রকল্পের ডিসিসি জনাব ফজলে এলাহী বলেন, ‘লজিক প্রকল্পের মাধ্যমে ঝুঁকি বীমা সমবায় সমিতির একটি সময়োপযোগী সিদ্ধান্ত এই সমিতিগুলোর মাধ্যমে সকলে একতাবদ্ধ হয়ে কাজ করলে ভবিষ্যতে এই সমিতিগুলো একটা রোল মডেল হিসেবে তৈরি করা সম্ভব’।
উপজেলা ফ্যাসিলিটেটর জনাব দিপংকর চন্দ্র দাস উপস্থিত সকল সমবায় লিডার এবং যুব স্বেচ্ছাসেবকদের উদ্দেশ্যে লজিক প্রকল্পের ভবিষ্যৎ সুফল নিয়ে আলোচনা করেন।
কর্মশালায় মূল বক্তা হিসেবে গ্রীনডেল্টা ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের জলবায়ু ঝুঁকি বীমা নিরসন স্পেশালিষ্ট জনাব মো. তাহমিদ আরাফ বীমার গুরুত্ব ও প্রয়োজনীতা তুলে ধরেন। এসময় তিনি বলেন বীমা কেন করা দরকার, বীমা করলে সমিতির সদস্যদের কি কি সুযোগ সুবিধা থাকতে পারে, একজন সদস্য বীমা করলে তার জন্য কি ধরনের ক্ষতিপূরন পাবেন, কি কি ধরনের প্রাকৃতিক সমস্যার কারনে ঝুঁকি বীমার ক্ষতিপূরন দেওয়া হবে, বীমা কতো সময়ের জন্য নেওয়া যাবে এবং একটা বীমায় কতো বার ক্ষতিপূরন দেওয়া হবে তা নিয়ে বিশদ আলোচনা করেন।
কর্মশালায় বরগুনা জেলার প্রকল্পভূক্ত ৩ টি (বরগুনা সদর, তালতলী ও পাথরঘাটা) উপজেলার ১২ টি ইউনিয়নের ৪০ জন সমবায় লিডার ৯ জন যুব স্বেচ্ছাসেবক ও কমিউনিটি মোবিলাইজেশন ফ্যাসিলিটেটরগণ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে অংশগ্রহণকারীগণ তাদের নিজ এলাকার ঝুঁকি নিধারণ ও করণীয় বিষয়ে দলীয় কার্যক্রম উপস্থাপন করেন।###তাং৩০-১১-২০২৫ইং
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে সংঘটিত সড়ক দূর্ঘটনায় নিহতের স্বজনদের মধ্যে পাঁচ লাখ টাকা করে আর্থিক অনুদানের চেক বিতরন করা...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। বাংলাদেশের খ্যাতিমান কবি, গবেষক, বহু ভাষাবিদ, অনুবাদক, গীতিকার ও দৈনিক ডেসটিনি'র ভারপ্রাপ্ত সম্পাদক ও কবি মাহমুদুল হাসান...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত: ১৫জন আহত হয়েছেন। মারাত্মত আহতদের কাশিয়ানী উপজেলা...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!