- প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৬:৫১ পিএম
বরগুনায় ইসলামী আন্দোলনের কর্মী-সমর্থকদের ওপর বিএনপি সমর্থকদের হামলার অভিযোগ
সোহাগ হাওলাদার,বরগুনা:
বরগুনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কর্মী সমর্থকদের উপর বিএনপির কর্মী সমর্থকদের হামলার অভিযোগ উঠেছে।
রবিবার (১৫ ফেব্রুয়ারী) সকালে বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের, উত্তর লাকুরতলা গ্রামে ৪নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এতে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ৫ কর্মী সমর্থক আহত হয়েছেন। আহতদের মধ্যে ৩জনকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগীরা জানান, সংসদ নির্বাচনে বরগুনা-১ আসনে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ। ভোটে এ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিজয়ী হওয়ায় বিএনপির কর্মী সমর্থকরা তাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে ৫ জন আহত হয়। পরে আহতদের উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর বরগুনা জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আঃ সাকুর বলেন, নির্বাচনের আগের রাত থেকে তারা আমাদের কর্মীদের উপর হামলা চালিয়ে আসছে। নির্বাচনের পর আজ সকালে গৌরিচন্না এলাকায় হাতপাখায় ভোট দেয়া এবং এজেন্ট থাকার কারনে আমাদের কর্মীদের উপর হামলা চালায় স্থানীয়রা। আমি প্রশাসনের কাছে আশা করি আমাদের কর্মী ভাইরা যেন আর নির্যাতিত না হয়।
এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আলীম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সেখানকার পরিস্থিতিতে বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এই বিভাগের আরো খবর
-
বিশ্ব স্বীকৃতি পাওয়া ‘জলবায়ু কার্যক্রম ও শান্তির জন্য তরুণ’ উদ্যোগের মাধ্যমে ঝালকাঠির শিক্ষার্থীদের জলবায়ু নেতৃত্ব বিকাশের কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষার্থীদের...
-
যবিপ্রবি প্রতিনিধি"জুলাই গণগঅভ্যুত্থান দিবস" পালন উপলক্ষে দেয়াল পত্রিকা প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বীর প্রতীক...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!