- প্রকাশিত: ১৯ মে ২০২৬ ০৭:৫৪ পিএম
বরগুনায় ডিজিটাল গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত
সোহাগ হাওলাদার, বরগুনা:
ডিজিটাল যুগে মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করে গণতান্ত্রিক চর্চাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে বরগুনায় অনুষ্ঠিত হয়েছে “ফ্রিডম অব এক্সপ্রেশন ফর ডিজিটাল ডেমোক্রেসি” প্রকল্পের আওতায় হাফ-ডে ওরিয়েন্টেশন কর্মশালা।
মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় বরগুনা রেড ক্রিসেন্ট সোসাইটির সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে প্ল্যান বাংলাদেশ ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় কর্মশালাটি আয়োজন করে আভাস।
কর্মশালায় স্বেচ্ছাসেবী ও সাংস্কৃতিক সংগঠন দুর্বার, রেড ক্রিসেন্টসহ বরগুনার বিভিন্ন সংগঠনের প্রায় ৩০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা ডিজিটাল গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা এবং অনলাইন নিরাপত্তা বিষয়ে নিজেদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন এবং বিষয়ভিত্তিক আলোচনায় সক্রিয়ভাবে অংশ নেন।
আয়োজনে অংশগ্রহণকারীদের মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা, ভুয়া তথ্য শনাক্তকরণ, ফ্যাক্ট-চেকিং কৌশল, সামাজিক যোগাযোগমাধ্যমের নিরাপদ ব্যবহার, ডিজিটাল নিরাপত্তা, ডিজিটাল লিটারেসি, ডিজিটাল রাইটস এবং প্রযুক্তিনির্ভর জেন্ডারভিত্তিক অনলাইন সহিংসতা প্রতিরোধ বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়া হয়। পাশাপাশি ডিজিটাল মাধ্যমে দায়িত্বশীল আচরণ ও তথ্য যাচাইয়ের ব্যবহারিক কৌশল সম্পর্কেও দিকনির্দেশনা প্রদান করা হয়।
এসময় কর্মশালায় বক্তারা বলেন, বর্তমান বিশ্বে ডিজিটাল মাধ্যম মানুষের মতপ্রকাশের পরিসরকে বহুগুণে সম্প্রসারিত করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মগুলো এখন মতামত প্রকাশ, তথ্য আদান-প্রদান এবং জনমত গঠনের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করছে। তবে এর পাশাপাশি ভুয়া ও বিভ্রান্তিকর তথ্যের বিস্তার, অনলাইন হয়রানি, ব্যক্তিগত তথ্যের অপব্যবহার এবং সাইবার নিরাপত্তাজনিত নানা ঝুঁকিও বাড়ছে।
বক্তারা আরও বলেন, মতপ্রকাশের স্বাধীনতা একটি মৌলিক মানবাধিকার হলেও তা দায়িত্বশীলভাবে চর্চা করা প্রয়োজন। ডিজিটাল প্ল্যাটফর্মে মত প্রকাশের ক্ষেত্রে তথ্যের সত্যতা যাচাই, অন্যের অধিকার ও মর্যাদার প্রতি সম্মান প্রদর্শন এবং প্রযুক্তির ইতিবাচক ব্যবহার নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে প্রযুক্তিনির্ভর সহিংসতা ও অনলাইন হয়রানি প্রতিরোধে ব্যক্তি ও সমাজ পর্যায়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন স্বাধীনতা প্রকল্পের ফোকাল পারসন প্রদীপ দাস। বরগুনা রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক এবিএম গোলাম হায়দার নিলু, কোয়ালিসন মেম্বার সাহারিয়া, সাংবাদিক সোহাগ হাওলাদার, খান নাঈম, রাসেল রুহান, সাকিব মাহমুদসহ বিভিন্ন সংগঠন থেকে আসা স্বেচ্ছাসেবকবৃন্দ প্রমুখ।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী,প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়নে বৃষ্টিতে মাছের ঘের তলিয়ে যাওয়ায় পানি নামাতে স্কুলের মাঠ কেটে ‘ক্যানেল’...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধমূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে| গোপালগঞ্জ ওয়াই ডাব্লিউ সি এ রাইজআপ প্রকল্প-৫ এর আয়োজনে এ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!