- প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২৫ ১০:১৪ পিএম
বরগুনাতেই ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি: উপ-পরিচালক।
শাকিব উল হক,
বরিশাল প্রতিনিধি।
বরিশালে নতুন করে আরও ১০ জন ডেঙ্গু রোগী শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।
শুক্রবার রাত থেকে শনিবার পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় তারা হাসপাতালে ভর্তি হন। বর্তমানে এ হাসপাতালে মোট ৫০ জন রোগী ডেঙ্গুতে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতালের উপ-পরিচালক ডা. মনিরুজ্জামান শাহিন জানান, গত ২৪ ঘণ্টায় ১০ জন রোগী চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন। একই সময়ে নতুন ১০ জন ভর্তি হওয়ায় বর্তমানে এখানে ৫০ জন রোগী চিকিৎসা নিচ্ছেন।
হাসপাতালের জনসংযোগ দপ্তর থেকে জানানো হয়েছে, চলতি বছরে এখন পর্যন্ত এ হাসপাতালে ১ হাজার ২০৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছিলেন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ১৩৫ জন। তবে মৃত্যু হয়েছে ১১ জনের।
উপ-পরিচালক ডা. শাহিন জানান, বর্তমানে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কমতে শুরু করেছে। তিনি আরও বলেন, শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের মধ্যে বেশিরভাগই বরগুনা জেলার বাসিন্দা। ওই জেলাতেই এ বছর সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে।
এই বিভাগের আরো খবর
-
শিশুদের স্বাস্থ্য ও ভবিষ্যৎ সুরক্ষায় সিসা দূষণ নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপের দাবি জানিয়ে বরিশালে সচেতনতামূলক র্যালি ও প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।...
-
যবিপ্রবি প্রতিনিধিঃ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) প্রশাসনের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণে বিশেষ দোয়া...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!