- প্রকাশিত: ১ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:২২ পিএম
বরগুনার তালতলীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
মংচিন থান তালতলী প্রতিনিধি।।
বরগুনার তালতলী পুকুরে ডুবে আবদুল্লাহ্ (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার (০১ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার সোনাকাটা ইউনিয়নের মরানিদ্রা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবদুল্লাহ্ মরানিদ্রা এলাকার বাসিন্দা মনিরের ছেলে। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুরের দিকে আবদুল্লাহ্ বাড়ির পাশে পুকুরপাড়ে একা খেলাধুলা করছিল। খেলার একপর্যায়ে অসাবধানতাবশত সে পা পিছলে পুকুরে পড়ে যায়। দীর্ঘ সময় শিশুটিকে বাড়িতে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পরিবারের লোকজন বাড়ির পাশের পুকুরে গিয়ে শিশুটিকে পানিতে ভাসতে দেখতে পান। পরে দ্রুত স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। তবে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে ৩টার দিকে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহফুজা আক্তার জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়ে থাকতে পারে। পানিতে ডুবে শ্বাসরোধজনিত কারণেই শিশুটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।###
এই বিভাগের আরো খবর
-
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সেবার ঘাটতি চিহ্নিতকরণ ও তা সমাধানে বরিশালের উজিরপুরে অনুষ্ঠিত হয়েছে ইন্টারফেইস মিটিং। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকারি...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!