- প্রকাশিত: ৪ এপ্রিল ২০২৬ ০৬:৪৫ পিএম
বরগুনার পাথরঘাটায় বেওয়ারিশ কুকুরের কামড়ে ১২ জন আহত, দুইজন গুরুতর"
সোহাগ হাওলাদার, বরগুনাঃ
বরগুনার পাথরঘাটা উপজেলায় একটি বেওয়ারিশ কুকুরের কামড়ে ১২ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। এদের মধ্যে গুরুতর আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর পর্যন্ত পাথরঘাটা সদর ইউনিয়নের পদ্মা, রুহিতা ও হাড়িটানা এলাকাসহ আশপাশের বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে।
গুরুতর আহতরা হলেন- লাকুরতলা এলাকার মো. জাহাঙ্গীর (৫৮) এবং পদ্মা এলাকার আমেনা (৫৫)। তাদের শরীরের বিভিন্ন স্থানে, বিশেষ করে মুখমণ্ডলে গুরুতর আঘাত থাকায় উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়।
এ বিষয়ে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রাখাল বিশ্বাস বলেন, কুকুরের কামড়ে আহত হয়ে ১২ জন চিকিৎসা নিতে এসেছেন। মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন জায়গায় কামড়ে গুরুতর আহত হওয়া দুইজনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দীর্ঘদিন ধরেই স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্ক প্রতিরোধে ভ্যাকসিন নেই। আহত রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন কিনতে হয়েছে বলেও জানান তিনি।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!