বরগুনার ​বামনায় ইনসাফ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত


​মাসুদ রেজা ফয়সাল:

তৃণমূল মানুষের দোরগোড়ায় উন্নত ও আধুনিক চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে বরগুনার বামনায় যাত্রা শুরু করেছে ‘ইনসাফ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার’। আধুনিক যন্ত্রপাতি ও দক্ষ চিকিৎসকের সমন্বয়ে গঠিত এই প্রতিষ্ঠানটি চালুর মাধ্যমে উপজেলার স্বাস্থ্যসেবায় নতুন দিগন্তের সূচনা হলো।

​গতকাল ১৫ মে শুক্রবার বিকেল সাড়ে ৪টায় এক আনন্দঘন ও অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করা হয়।

​উপজেলা জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সালাহউদ্দিন হাওলাদারের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বামনা থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন অর রশিদ হাওলাদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনসাফ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান মো. রায়হান নাজির ধলু।

​হাফেজ মো. আল আমিনের পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ডিরেক্টর, শেয়ারহোল্ডারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, চিকিৎসক, সাংবাদিক ও সমাজসেবীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে ফিতা কেটে এবং দোয়ার মাধ্যমে ডায়াগনস্টিক সেন্টারটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।

​উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, মনোরম পরিবেশে আধুনিক চিকিৎসা সরঞ্জাম এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে এই প্রতিষ্ঠানটি বামনা উপজেলাবাসীর জন্য নির্ভুল ও উন্নত চিকিৎসাসেবার এক বিশ্বস্ত ঠিকানা হয়ে উঠবে। এখন থেকে স্থানীয় রোগীদের উন্নত পরীক্ষার জন্য দূর-দূরান্তে ছুটে যেতে হবে না।

​কর্তৃপক্ষ জানায়, মানবতার কল্যাণ ও সেবার দীপ্ত শপথ নিয়ে এই ডায়াগনস্টিক সেন্টারটি পরিচালিত হবে। আগামী দিনের পথচলায় তারা বামনা উপজেলাবাসীসহ সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।


এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?