- প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৫ ০৬:৪৯ এএম
বরগুনার বামনা উপজেলায় অটোরিক্সা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার
সোহাগ হাওলাদার,বরগুনাঃ
বরগুনার বামনা উপজেলায় এক অটো রিক্সা চালকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
উদ্ধার হওয়া ওই চালকের নাম মো. আজিজুল (২২) সে উপজেলার তালেশ্বর গ্রামের মো. ফারুক হোসেনের ছেলে।
বৃহস্পতিবার ( ১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বামনা উপজেলার খোলপটুয়া ইউনিয়নের পশ্চিম বলইবুনিয়া গ্রামের ঈদগাহ ময়দানের সামনে সড়কের পাশে একটি ডোবার কচুরীপানার ভিতর অর্ধ ডুবন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে বামনা থানার অফিসার ইন চার্জ(ওসি) হারুন অর রশিদ হাওলাদার জানান, আজিজুল পেশায় একজন অটোরিক্সা চালক। তাকে খুন করে তার অটোরিক্সা নিয়ে গেছে। আমরা চেষ্টা করতেছি দ্রুত সময়ের মধ্যে অপরাধী সনাক্ত করে গ্রেপ্তার করার।
স্থানীয় বাসিন্দা বাদল মিয়া জানায়, তিনি ঘটনার রাস্তা দিয়ে যাচ্ছিলো এমন সময় দূরে কিছু একটা পানিতে ফেলে দেওয়ার শব্দ পায়। পরে সামনে গিয়ে রাস্তায় রক্ত দেখে ডাক চিৎকার দিলে লোকজন ছুটে আসে। এবং ডোবার ভিতর মরদেহ দেখতে পায়।
স্থানীয়রা আরো জানান, ঘটনাস্থলের কাছে একটি চায়ের দোকানে অনেকেই একটি অটো রিক্সাকে দ্রুত গতিতে যেতে দেখে তাদের সন্দেহ হয়। চিৎকার শুনে কয়েকজন ঈদগাহ ময়দানের সামনের দিকে গেলে একটি মোবাইল ও জুতা পড়ে থাকতে দেখে। পুলিশ এসে ডোবা থেকে আটো চালকের গলাকাটা মরদেহটি উদ্ধার করে।
এ বিষয় পাথরঘাটা বামনা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহেদ আহমেদ চৌধুরী জানান, তিনি সহ পুলিশের একাধিক টিম ও নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে রয়েছে এবং খুনের রহস্য উদঘাটনে কাজ করছে। এঘটনায় নিহতের পরিবারের পক্ষে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!