- প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২৫ ০৪:৪৩ পিএম
বরগুনার আমতলীতে ধানকাটা নিয়ে বিরোধ—রক্তাক্ত সংঘর্ষে আহত পাঁচ, দু’জন সংকটাপন্ন
সোহাগ হাওলাদার,বরগুনাঃ
বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নে ধান কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) জুমার নামাজের পরপরই সংঘর্ষ শুরু হয়। ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন, যার মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ ও হাসপাতাল সূত্র।
স্থানীয়রা জানান, হলদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফ গাজী ও জামাল গাজীর নেতৃত্বে নাসির হাওলাদার, কবির হাওলাদার, রিপন হাওলাদার, ছগির হাওলাদার, জাকারিয়া হাওলাদার ও তৈয়ব হাওলাদারসহ ২০–২৫ জন দেশীয় অস্ত্র নিয়ে কটভানু (৪৫), শেফালী (৪০), নূর নাহার (৩৫), মমতাজ (৭০) ও সাদ্দাম (৩০)-এর ওপর হামলা চালায়।
অভিযুক্তদের হামলায় গুরুতর আহত কটভানু ও নূর নাহারকে প্রথমে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করা হলে হামলাকারীরা বাধা দেয়। অভিযোগ রয়েছে—হামলাকারীরা কটভানুর ঘরেও আগুন ধরিয়ে দেয়।
জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করার পর আমতলী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তবে হাসপাতালে নেওয়ার সময় কটভানুর জামাতা শহিদুল ইসলামকেও মারধরের চেষ্টা করে হামলাকারীরা।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. রাশেদুল ইসলাম রাশেদ জানান,
“কটভানু ও নূর নাহারের অবস্থা গুরুতর হওয়ায় তাদের বরিশাল শের–ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এবিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান জগলুল হাসান বলেন, এ ঘটনায় শুক্রবার রাত আটটার দিকে জাকারিয়া, সগির ও লিপি বেগম নামের তিনজনকে আটক করা হয়েছে।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি লঞ্চঘাট এলাকায় বেড়িবাঁধ নির্মাণের নদী ভাঙনে ব্লক বসানোর কাজে অনিয়মের অভিযোগ উঠেছে।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!