- প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৬ ১০:০৪ পিএম
বরগুনা জেলা সাংবাদিক পরিষদের আত্মপ্রকাশ, সভাপতি স্বপ্ন, সম্পাদক সোহেল রাজ
বরগুনা প্রতিনিধিঃ পেশাদার, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘বরগুনা জেলা সাংবাদিক পরিষদ’। সংগঠনটির সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাভিশনের বরগুনা প্রতিনিধি সহিদুল ইসলাম স্বপ্ন এবং সাধারণ সম্পাদক হয়েছেন বাংলাট্রিবিউনের বরগুনা প্রতিনিধি ইবরাহীম সোহেল রাজ।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বরগুনা পৌর শহরের বাজার রোডে অবস্থিত নাহার এম্পোরিয়ামের চতুর্থ তলায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক সভার মাধ্যমে নবগঠিত কমিটির ঘোষণা দেওয়া হয়।
কমিটির অন্যান্য পদে দৈনিক আজকের পত্রিকার মনোতোষ হাওলাদার সিনিয়র সহ-সভাপতি, দৈনিক দ্বীপাঞ্চলের জামাল মীর সহ-সভাপতি, দৈনিক খবরের কাগজের মহিউদ্দিন অপু যুগ্ম সাধারণ সম্পাদক, নাগরিক টিভির সোহাগ হাফিজ অর্থ সম্পাদক, এটিএন নিউজের সুজন শীল সাংগঠনিক সম্পাদক, কালের কণ্ঠ ডিজিটালের আকরাম হোসেন হৃদয় তথ্য ও প্রযুক্তি সম্পাদক এবং দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার তানভীর ভাসানী প্রচার, প্রকাশনা ও ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন,
নিউজ টোয়েন্টিফোর ও দৈনিক দেশরূপান্তরের সুমন সিকদার, দৈনিক নয়া দিগন্তের মো. জসিম উদ্দীন, এনপিবি নিউজের এইচ এম কাওসার মাদবার, দৈনিক আজকের পত্রিকার হৃদয় হোসেন মুন্না, বাংলা টিভির হাইরাজ মাঝি, দৈনিক নতুন সময়ের তামান্না জেনিফার, দৈনিক সকালের সময়ের সাইফুর ইসলাম সজিব, ইটিসি নিউজের রাফাত মল্লিক, বরগুনা নিউজের আরিফুল ইসলাম রুবেল, খবর সংযোগের জাহিদ হাওলাদার, দৈনিক বাংলা বাজারের মো. সুজন এবং দৈনিক জবাবদিহির রাসেল চৌধুরি।
নবগঠিত কমিটির সভাপতি সহিদুল ইসলাম স্বপ্ন ও সাধারণ সম্পাদক ইবরাহীম সোহেল রাজ বলেন, বরগুনা জেলা সাংবাদিক পরিষদ রাজনৈতিকভাবে নিরপেক্ষ থেকে পেশাদার সাংবাদিকতার মানোন্নয়ন, গণস্বার্থ রক্ষা এবং সত্য ও জবাবদিহিমূলক সাংবাদিকতা চর্চায় অগ্রণী ভূমিকা পালন করবে।
এই বিভাগের আরো খবর
-
বিশ্ব স্বীকৃতি পাওয়া ‘জলবায়ু কার্যক্রম ও শান্তির জন্য তরুণ’ উদ্যোগের মাধ্যমে ঝালকাঠির শিক্ষার্থীদের জলবায়ু নেতৃত্ব বিকাশের কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষার্থীদের...
-
যবিপ্রবি প্রতিনিধি"জুলাই গণগঅভ্যুত্থান দিবস" পালন উপলক্ষে দেয়াল পত্রিকা প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বীর প্রতীক...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!