ব্রাজিলকে শুভকামনা জানিয়ে শোভাযাত্রা করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্রাজিলের সমর্থকেরা


নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : বিশ্বকাপ ফুটবলে আগামী ২০ জুন ২য় ম্যাচে ব্রাজিলকে শুভকামনা জানিয়ে শোভাযাত্রা করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্রাজিলের সমর্থকেরা। সেলেসাও ফ্যানস ক্লাব গোবিপ্রবি এ শোভাযাত্রার আয়োজন করে।


আজ বৃহস্পতিবার (১৮ জুন) বেলা ১টার দিকে প্রিয় দল ব্রাজিলের পতাকা হাতে ও গায়ে হলুদ জার্সি জড়িয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের হাদি চত্ত্বরে এসে জড়ো হন ব্রাজিল ভক্তরা। এসময় তারা মুখে প্রিয় দল ব্রাজিলের পতাকা রঙ তুলির আঁচড়ে আঁকিয়ে নেন।


পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর প্রধান অতিথি হিসাবে যোগ দিলে সেখান থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রটি বিশ্ববিদ্যাল ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ। মিছিলে হলুদ-সবুজ রঙ ছিটিয়ে ব্রাজিলকে শুভকামনা জানান তারা।


এ সময় ব্রাজিল সমর্থেকেরা বলেন, আর্জেন্টিনার সাথে ব্রাজিলের কোন তুলনা হয়। ব্রাজিল ফুটবলের ছন্দ। আধুনিক ফুটবলে ব্রাজিল ১টি বিশ্বকাপ, ৩টি করে কোপা আমেরিকা ও কনফেডারেশন কাপ জিতেছে। প্রথম ম্যাচ ড্র করলেও আগামী দুই ম্যাচে বড় জয় নিয়ে ঘুরে দাঁড়াবে ব্রজিল। শেষ পযর্ন্ত ব্রাজিল চ্যাম্পিয়ন হয়ে হেক্সা মিশন শেষ করবে।


গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, আমি ব্রাজিলের ভক্ত। ফুটবলে স্বাম্বা ছন্দ দেখাতে পারে একমাত্র ব্রাজিল। আশা করছি ব্রাজিল সকল জড়তা মুছে এবারের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে। #

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?